ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

শিরোপা জিততে ভারতীয়দের হৃদয় ভাঙতেও আপত্তি নেই: স্যান্টনার

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতের বিপক্ষে শিরোপা জয়ের লড়াইয়ে তিনি জানিয়েছেন,
  • আপলোড সময় : ৮ মার্চ ২০২৬, দুপুর ২:২৪ সময়
  • আপডেট সময় : ৮ মার্চ ২০২৬, দুপুর ২:২৪ সময়
শিরোপা জিততে ভারতীয়দের হৃদয় ভাঙতেও আপত্তি নেই: স্যান্টনার

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতের বিপক্ষে শিরোপা জয়ের লড়াইয়ে তিনি জানিয়েছেন, ট্রফি জিততে গেলে কারও মন ভাঙলেও তাতে তাদের আপত্তি নেই। রোববার আহমেদাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে দুই দলের মধ্যেই উত্তেজনা ও প্রত্যাশা তুঙ্গে। গত ১১ বছরে পাঁচবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাদা বলের টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি নিউজিল্যান্ড। তবে অতীতের সেই পরিসংখ্যান নিয়ে খুব বেশি ভাবতে চান না স্যান্টনার। তার মতে, দল হিসেবে তারা সব সময় নিজেদের পরিকল্পনায় মনোযোগী থাকে।


তিনি বলেন, পরিস্থিতি বা প্রতিপক্ষ দেখে ভয় পাওয়ার কিছু নেই। দল হিসেবে নিজেদের কাজটি ঠিকভাবে করাই তাদের মূল লক্ষ্য এবং ফাইনালেও তারা একই পরিকল্পনা অনুসরণ করবে। ভারতকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে স্বীকার করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক। তার মতে, ভারতের ব্যাটিং লাইনআপ শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক। তাই ম্যাচে এগিয়ে থাকতে হলে শুরুতেই উইকেট নেওয়া গুরুত্বপূর্ণ।


তিনি আরও বলেন, ভারতের ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে পারে। তাই শুরুতে উইকেট নিতে না পারলেও অন্তত রান আটকানোর চেষ্টা করতে হবে। আহমেদাবাদের উইকেট ব্যাটিং সহায়ক হতে পারে বলেও ধারণা করছেন স্যান্টনার। এমন পরিস্থিতিতে প্রতিপক্ষকে বড় স্কোর থেকে আটকে রাখতে পারলে সেটিই ম্যাচে বড় পার্থক্য গড়ে দিতে পারে বলে মনে করেন তিনি।


ফাইনালের চাপ প্রসঙ্গে স্যান্টনার বলেন, সবাই জানে ফাইনাল সব সময় আলাদা ধরনের ম্যাচ। তবুও প্রস্তুতি ও পরিকল্পনার ক্ষেত্রে তারা অন্য ম্যাচের মতোই এগোতে চান। টি–টোয়েন্টি ক্রিকেটে কয়েকটি ছোট মুহূর্তই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দিতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল