ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

আর্জেন্টিনা-স্পেন মতবিরোধে অনিশ্চিত ফিনালিসিমা

ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের লড়াই ‘ফিনালিসিমা’ ম্যাচটি অনিশ্চয়তার মুখে পড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আর্জেন্টিনা ও স্পেন ভেন্যু
  • আপলোড সময় : ১৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ১৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫৯ সময়
আর্জেন্টিনা-স্পেন মতবিরোধে অনিশ্চিত ফিনালিসিমা

ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের লড়াই ‘ফিনালিসিমা’ ম্যাচটি অনিশ্চয়তার মুখে পড়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আর্জেন্টিনা ও স্পেন ভেন্যু নিয়ে একমত হতে না পারায় ম্যাচটি বাতিল বা পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রথমে ম্যাচটি কাতারের দোহায় আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আয়োজকরা বিকল্প ভেন্যু খুঁজতে শুরু করেন। পরে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও দক্ষিণ আমেরিকার সংস্থা কনমেবল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয়। এ প্রস্তাবে স্পেন ফুটবল ফেডারেশন এবং রিয়াল মাদ্রিদের সমর্থনও ছিল।


তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এ প্রস্তাব নাকচ করে দেয়। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া স্প্যানিশ গণমাধ্যমকে জানান, তিনি ম্যাচটি বুয়েনোস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আয়োজন করতে চান। তার মতে, স্পেনে ম্যাচ হলে স্বাগতিক দল বাড়তি সুবিধা পাবে।


তাপিয়া বলেন, স্পেন চাইছে ম্যাচটি তাদের দেশেই হোক, আর তিনি চান এটি মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হোক। এখন তিনটি বিকল্প নিয়ে আলোচনা চলছে— মাদ্রিদের বার্নাব্যুতে আয়োজন, লিসবন বা রোমের মতো অন্য কোনো শহরে সরিয়ে নেওয়া, অথবা ম্যাচটি অন্য তারিখে স্থগিত করা। তবে এত কম সময়ের মধ্যে ফাঁকা স্টেডিয়াম পাওয়া কঠিন হওয়ায় ম্যাচ পিছিয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি বলে ধারণা করা হচ্ছে।


স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেন ফুটবল ফেডারেশনের ভেতরে এমন ধারণাও রয়েছে যে আর্জেন্টিনা এই ম্যাচটি খেলতে খুব বেশি আগ্রহী নয়। এদিকে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে চান। কিন্তু মিশরের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি হবে কি না, সেটিও এখন অনিশ্চিত। ফলে মার্চের আন্তর্জাতিক বিরতিতে ফিনালিসিমা না হলে বিকল্প প্রতিপক্ষ খুঁজতে শুরু করেছে স্পেন ফুটবল ফেডারেশন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল