ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বাংলাদেশ-পাকিস্তান ‘ফাইনালে’ বৃষ্টির শঙ্কা

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে আজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর
  • আপলোড সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:১০ সময়
  • আপডেট সময় : ১৫ মার্চ ২০২৬, দুপুর ২:১০ সময়
বাংলাদেশ-পাকিস্তান ‘ফাইনালে’ বৃষ্টির শঙ্কা

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে আজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। প্রথম দুই ম্যাচ শেষে দুই দলের সংগ্রহ সমান হওয়ায় এই ম্যাচটিই কার্যত ফাইনালে পরিণত হয়েছে। যে দল জিতবে, তারাই সিরিজের ট্রফি ঘরে তুলবে। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে আবহাওয়া। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে এবং আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে।


আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকুওয়েদারের তথ্য অনুযায়ী, ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫৫ শতাংশ এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৫২ শতাংশ। যদিও ম্যাচ শুরুর সময় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম, প্রায় ১৪ শতাংশ। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। বিকেল ৪টার দিকে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৪৩ শতাংশে পৌঁছাতে পারে এবং সন্ধ্যা ৬টার দিকে তা ৫১ শতাংশে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। যদিও সন্ধ্যার পর আবহাওয়া কিছুটা স্বাভাবিক হতে পারে, যা ম্যাচ সম্পন্ন হওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে।


উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তান প্রথমে ব্যাট করে ২৭৪ রান তোলে। জবাবে বাংলাদেশ মাত্র ৬.৩ ওভার ব্যাট করার পর বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে খেলা পুনরায় শুরু হলে টাইগারদের সামনে ৩২ ওভারে ২৪৩ রানের সংশোধিত লক্ষ্য দেওয়া হয়। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ দল ১১৪ রানেই অলআউট হয়ে যায়।


আজকের ম্যাচে দুই দলই চাইবে প্রতিকূল আবহাওয়ার মাঝেও নিজেদের সেরাটা দিয়ে মাঠে লড়াই করে সিরিজের শিরোপা নিশ্চিত করতে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল