ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

শ্রম আইন লঙ্ঘন: অভিযোগ গঠন বাতিল চেয়ে মুহাম্মদ ইউনূসের হাইকোর্টে আবেদন

শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার বিচারপতি মো.
  • আপলোড সময় : ২১ জুন ২০২৩, দুপুর ১২:২৪ সময়
  • আপডেট সময় : ২১ জুন ২০২৩, দুপুর ১২:২৪ সময়
শ্রম আইন লঙ্ঘন: অভিযোগ গঠন বাতিল চেয়ে মুহাম্মদ ইউনূসের হাইকোর্টে আবেদন ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ এই বিষয়ে শুনানির জন্য অবকাশকালীন ছুটির পর দিন ধার্য করেছেন।

ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, আজকে এটি কার্যতালিকায় ছিল। আমরা সময় চেয়ে আবেদন করলে ছুটির পর আসবে বলে আদেশ দিয়েছেন আদালত। তিনি বলেন, ‘আমরা অভিযোগ গঠন চ্যালেঞ্জ এবং মামলাটি বাতিল চেয়েছি।’

এর আগে গত ৬ জুন ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের চারজনের নামে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ঢাকার শ্রম আদালত। ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের নামে এ মামলা করেন।

ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে মামলায় আসামি করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে শ্রম আইনের ৪-এর ৭,৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’