ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

পাকিস্তানকে সিরিজ হারিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ে ৯ নম্বরে বাংলাদেশ

উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে সিরিজ জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ দল। লাল–সবুজে মোড়া ট্রফি হাতে উদযাপনের মধ্যেই এসেছে আরেকটি সুখবর—আইসিসি
  • আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, সকাল ৯:৩৬ সময়
পাকিস্তানকে সিরিজ হারিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ে ৯ নম্বরে বাংলাদেশ

উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে সিরিজ জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ দল। লাল–সবুজে মোড়া ট্রফি হাতে উদযাপনের মধ্যেই এসেছে আরেকটি সুখবর—আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে এখন নবম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের ফলে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এই উন্নতি করেছে টাইগাররা। এর আগে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জিতলেও বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ের দশম অবস্থানেই ছিল। তখন দুই দলের রেটিং পয়েন্টের ব্যবধান ছিল মাত্র এক।


পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় বাংলাদেশ। তবে রোববার শেষ ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে ১১ রানের জয় তুলে নিয়ে সিরিজ ২–১ ব্যবধানে জিতে নেয় মিরাজের নেতৃত্বাধীন দল। এই জয়ের ফলেই র‌্যাঙ্কিংয়ে উন্নতি নিশ্চিত হয়। সিরিজ শুরুর সময় বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭৬। সিরিজ জয়ের পর তা বেড়ে ৭৯ পয়েন্টে পৌঁছেছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে দশম স্থানে, তাদের রেটিং পয়েন্ট এখন ৭৭।


এদিকে সিরিজ হারলেও পাকিস্তান র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানেই রয়েছে। তবে তাদের রেটিং পয়েন্ট ১০৫ থেকে কমে দাঁড়িয়েছে ১০২। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতেই নির্ধারণ করা হবে ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে।


বাংলাদেশের এই অগ্রগতি বিশ্বকাপের সরাসরি টিকিটের লড়াইয়ে দলটিকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল