ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঐতিহাসিক এই জয়ে
  • আপলোড সময় : ১৬ মার্চ ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ১৬ মার্চ ২০২৬, সকাল ৯:৪০ সময়
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঐতিহাসিক এই জয়ে দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাতে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসা করে বলেন, সাহসী তরুণরা রোমাঞ্চকর ম্যাচে ১১ রানের জয় তুলে নিয়ে ২–১ ব্যবধানে সিরিজ জিতে প্রমাণ করেছে যে ঐকান্তিক প্রচেষ্টা ও দলগত ঐক্য থাকলে যেকোনো প্রতিদ্বন্দ্বিতায় সাফল্য অর্জন করা সম্ভব।


তিনি আরও বলেন, দলের এই নজরকাড়া পারফরম্যান্স পুরো দেশকে গর্বিত করেছে। ভবিষ্যতেও বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা এমন সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। রোববার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ১১ রানে হারায় বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়েই টাইগাররা তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে নিজেদের করে নেয়।


সিরিজ জয়ের পাশাপাশি বাংলাদেশের জন্য এসেছে আরেকটি সুখবর। এই সাফল্যের ফলে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে দশম স্থান থেকে নবম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল