ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

পাথরঘাটায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ধরা পড়ে বললেন ‘শয়তানের ধোঁকা’

বরগুনার পাথরঘাটায় পাঁচ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইজিবাইকচালক জয়নাল ফকিরের (৪৭) বিরুদ্ধে। এ ঘটনায় জয়নালকে
  • আপলোড সময় : ২১ জুন ২০২৩, দুপুর ১২:২৬ সময়
  • আপডেট সময় : ২১ জুন ২০২৩, দুপুর ১২:২৬ সময়
পাথরঘাটায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ধরা পড়ে বললেন ‘শয়তানের ধোঁকা’ প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটায় পাঁচ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইজিবাইকচালক জয়নাল ফকিরের (৪৭) বিরুদ্ধে। এ ঘটনায় জয়নালকে আটক করে থানা-পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। ধরা পড়ার পর থানায় সোপর্দ করার আগে জয়নাল ফকির দোষ স্বীকার করে জানান, শয়তানের ধোঁকায় এমনটি ঘটিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপধন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জয়নাল ফকির একই ইউনিয়নের কালিবাড়ি এলাকার মৃত রোমেজ উদ্দিন ফকিরের ছেলে। এ ঘটনায় পাথরঘাটা থানায় ধর্ষণচেষ্টার মামলা করেছে ভুক্তভোগীর মা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীকে বাড়ির সামনে থেকে খাবারের প্রলোভন দেখিয়ে অটোরিকশায় করে মনি মণ্ডলের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় মণ্ডল বাড়ির লোকজন দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে অভিভাবকের কাছে দেয়। আর জয়নালকে ধরে মারধর মাথার চুল কেটে দিয়ে পুলিশকে খবর দেয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার আজকের পত্রিকাকে জানান, বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টার করলে স্থানীয়রা টের পায়। পরে শিশুটিকে উদ্ধার করা অভিযুক্ত জয়নালকে আটকে রাখে স্থানীয়রা। পরে রাত আটটার দিকে থানা-পুলিশ গিয়ে জয়নালকে আটক করে। তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’