ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। নিয়মিত তারকাদের বিশ্রাম দিয়ে সম্পূর্ণ ভিন্ন একাদশ নামিয়েও শক্তিশালী
  • আপলোড সময় : ৩০ মার্চ ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ৩০ মার্চ ২০২৬, সকাল ৯:৪২ সময়
১১ পরিবর্তন নিয়ে কলম্বিয়াকে ৩-১ গোলে হারাল ফ্রান্স

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। নিয়মিত তারকাদের বিশ্রাম দিয়ে সম্পূর্ণ ভিন্ন একাদশ নামিয়েও শক্তিশালী জয় তুলে নিয়েছে দলটি। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে পরাজিত করেছে ফরাসিরা। ব্রাজিলকে হারানোর পর এই ম্যাচে পুরো একাদশ বদলে দলটির রিজার্ভ শক্তি যাচাই করেন কোচ দিদিয়ের দেশম। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ফ্রান্স এবং প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায়।


২৯ মিনিটে দিসায়ের দুয়ে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোল করেন। এরপর ৪১ মিনিটে মার্কাস থুরামের দুর্দান্ত হেডে ব্যবধান দ্বিগুণ হয়। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচ থেকে কলম্বিয়াকে কার্যত ছিটকে দেন দুয়ে। অপরদিকে, কলম্বিয়ার তারকা খেলোয়াড় হামেস রদ্রিগেজ ও লুইস দিয়াজ ফরাসি রক্ষণভাগের সামনে তেমন প্রভাব ফেলতে পারেননি।


৭৭ মিনিটে জন আরিয়াস একটি গোল শোধ করলেও তা শুধু ব্যবধানই কমায়। ম্যাচের শেষ দিকে কিলিয়ান এমবাপ্পে মাঠে নেমে একটি গোল করলেও সেটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে।


শেষ পর্যন্ত ৩-১ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স, আর বিশ্বকাপের আগে নিজেদের শক্তির গভীরতার স্পষ্ট বার্তা দেয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল