ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

১৯ দিনে হামের উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫৭৯২

দেশজুড়ে হামের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে শিশুদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ১৯ দিনে হামের উপসর্গ
  • আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫২ সময়
১৯ দিনে হামের উপসর্গে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫৭৯২

দেশজুড়ে হামের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে শিশুদের অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭৯২ জন শিশু। হাম পরিস্থিতি নিয়ে তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আগামীকাল থেকে দেশব্যাপী শিশুদের টিকা দেওয়া শুরু হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকাদান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জন্মের পর নির্ধারিত সময়ে টিকা না পেলে শিশুদের হামের পাশাপাশি নিউমোনিয়া ও অন্যান্য জটিল রোগের ঝুঁকি বাড়ে।


সর্দার সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, টিকাদান কর্মসূচি শতভাগ বাস্তবায়নের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং কোনো শিশুই এই কর্মসূচির বাইরে থাকবে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বেনজির আহমেদ বলেন, শিশুদের নিয়মিত টিকা দেওয়া অত্যন্ত জরুরি এবং এতে অবহেলার সুযোগ নেই। শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সফি আহমেদ মোয়াজ জানান, জন্মের পর নির্দিষ্ট সময় অনুযায়ী বিভিন্ন টিকা প্রদান করা হয়, যা শিশুদের মারাত্মক রোগ থেকে সুরক্ষা দেয়।


এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় কয়েকজন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া সারাদেশের বিভিন্ন হাসপাতালে শতাধিক শিশু ভর্তি রয়েছে। অধ্যাপক ডা. প্রভাত কুমার বিশ্বাস বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে এবং আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।


স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, দ্রুত টিকাদান কার্যক্রম বিস্তৃত করতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা

কঠোর হচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা