ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বিসিবিতে পদত্যাগের হিড়িক, একই দিনে সরে দাঁড়ালেন আরও চার পরিচালক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগের হিড়িক দেখা দিয়েছে। দীর্ঘ ৯ ঘণ্টার বোর্ড সভার পর একে একে চারজন পরিচালক
  • আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৪ সময়
বিসিবিতে পদত্যাগের হিড়িক, একই দিনে সরে দাঁড়ালেন আরও চার পরিচালক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগের হিড়িক দেখা দিয়েছে। দীর্ঘ ৯ ঘণ্টার বোর্ড সভার পর একে একে চারজন পরিচালক পদত্যাগ করেন। এর মধ্যে সভা শেষ হওয়ার পরই ডিসিপ্লিনারি কমিটির প্রধান ফাইয়াজুর রহমান পদত্যাগ করেন। শনিবার রাতে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত পরিচালক শানিয়ান তানিম, মেহরাব আলম ও মনজুর আলমও পদত্যাগ করেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে তারা কেউই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।


ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট, সিকিউরিটি এবং মেডিকেলসহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে ছিলেন এই পরিচালকরা। দীর্ঘ বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত হলেও বৈঠকের পরপরই তাদের সরে দাঁড়ানোর ঘটনা বোর্ডে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার আগেই মোট সাতজন পরিচালক পদত্যাগ করলেন। এর আগে আরও কয়েকজন পরিচালক আলাদা সময়ে পদত্যাগ করেছিলেন।


তবে এখন পর্যন্ত কোনো পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়ে বিসিবির পক্ষ থেকে নিশ্চিত কিছু জানানো হয়নি। এদিকে ২০২৫ সালের অক্টোবরে বিসিবি নির্বাচনে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদ একটি তদন্ত কমিটি গঠন করেছে। তাদের প্রতিবেদন শিগগিরই জমা দেওয়ার কথা রয়েছে। এই প্রেক্ষাপটেই একের পর এক পদত্যাগ ক্রিকেট প্রশাসনে নতুন উত্তেজনা তৈরি করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল