গাজীপুরের শ্রীপুরে টেপিরবাড়ি এলাকায় আর.এইচ ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেল ও ড্রামট্রাকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামীলীগ নেতা খায়রুল ইসলাম মিলন (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মার্চ) রাত পৌনে চার টায় চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ মেডিকেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত মিলন উপজেলা টেপিরবাড়ি এলাকায় মৃত আ.হামিদের ছেলে। তিনি তেলিহাটি ইউনিয়ন আওয়ামী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বোন জামাই মো.সোলাইমান হক।
তিনি বলেন, দুর্ঘটনার পর মিলনকে স্থানীয় আলহেরা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় এভারকেয়ার হাসপাতালে লাইভ সাপোর্ট থাকা অবস্থায় বের করে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় পৌনে চারটার দিকে তিনি মারা যান।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে মিলন তার মোটরসাইকেলে তেল ভর্তি করার জন্য আর.এইচ ফিলিং স্টেশনে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মাওনা চৌরাস্তা অভিমুখী ড্রামট্রাক মাওনা-বরমী আঞ্চলিক সড়কে হঠাৎ অটোরিকশাকে অতিক্রম করার জন্য মোটরসাইকেল ব্রেক করার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন