ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার ‘ডাল মে কুছ কালা হ্যায়’, ঐকমত্য কমিশন নিয়ে সংসদে প্রশ্ন শাহাদাত হোসেন সেলিমের সাবেক প্রসিকিউটরের ‘কোটি টাকার ঘুষ’ দাবি, তদন্তে মিলল প্রাথমিক সত্যতা ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র প্রাথমিক ও গণশিক্ষাসহ তিন মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব পরীক্ষাকেন্দ্রে এমপির লাইভ: বোর্ড বলছে, ‘বিষয়টি শিক্ষামন্ত্রীকে জানিয়েছি’ ট্যাক্স ফ্রি গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্ত, বিরোধী দলও একমত সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ তেহরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

দেশে শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা সময়মতো সংগ্রহ ও সরবরাহে পূর্ববর্তী সরকার এবং অন্তর্বর্তী প্রশাসনের অবহেলার কারণে গুরুতর সংকট
  • আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, বিকাল ৫:৪৭ সময়
  • আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, বিকাল ৫:৪৭ সময়
বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

দেশে শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা সময়মতো সংগ্রহ ও সরবরাহে পূর্ববর্তী সরকার এবং অন্তর্বর্তী প্রশাসনের অবহেলার কারণে গুরুতর সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর দাবি, এই গাফিলতির ফলেই অনেক শিশুর অকাল মৃত্যু ঘটেছে। বর্তমানে দেশে হামের সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে তিনি এসব কথা বলেন।


সোমবার (২০ এপ্রিল) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকায় অনুষ্ঠিত হাম ও রুবেলা প্রতিরোধ টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এর আগে সকালে তিনি ঢাকার বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাঁর প্রথম নিজ জেলা বগুড়া সফর। এ উপলক্ষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, কিছু দায়িত্বশীল মহলের অবহেলা ও সমন্বয়হীনতার কারণে দেশের টিকাদান কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে শিশুস্বাস্থ্যের ওপর। এছাড়া তিনি দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর ভাষায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে তেল আমদানি স্বাভাবিকভাবে করা যাচ্ছে না। ফলে বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ