ঢাকা | |

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের উপস্থিতি বাধ্যতামূলক নয়

জেলা ও উপজেলা পর্যায়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সফর সংক্রান্ত প্রটোকল ব্যবস্থায় নতুন নির্দেশনা জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১ সময়
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের উপস্থিতি বাধ্যতামূলক নয়

জেলা ও উপজেলা পর্যায়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর সফর সংক্রান্ত প্রটোকল ব্যবস্থায় নতুন নির্দেশনা জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, জেলা সদরে ভিআইপি ব্যক্তিদের আগমন ও বিদায়ের সময় জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং সংশ্লিষ্ট দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনা জানাবেন। তবে তাদের নিজস্ব সরকারি সফর বাতিল করার বাধ্যবাধকতা থাকবে না। প্রয়োজন হলে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন।


নির্দেশনায় আরও বলা হয়েছে, উপজেলা পর্যায়ের সফরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার এবং স্থানীয় দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা অভ্যর্থনা ও বিদায় সংবর্ধনা দেবেন। জেলা প্রশাসক বা পুলিশ সুপারের উপস্থিতি সেখানে বাধ্যতামূলক নয়। বিদেশ গমন ও প্রত্যাবর্তনের সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। অভ্যন্তরীণ সফরে একান্ত সচিব বা নির্ধারিত কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।


রেলপথে ভ্রমণের ক্ষেত্রে সফরসূচি পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে পুলিশ কর্মকর্তা উপস্থিত থাকবেন। এছাড়া ট্রানজিট বা মধ্যবর্তী স্টেশনে প্রয়োজন অনুযায়ী প্রশাসনের প্রতিনিধি উপস্থিত থাকবেন এবং বিভাগীয় কমিশনার চাইলে সৌজন্য সাক্ষাৎ করতে পারবেন। সরকারের মতে, নতুন এই নির্দেশনার মাধ্যমে ভিআইপি প্রটোকল ব্যবস্থা আরও বাস্তবসম্মত ও কার্যকর হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ