ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

গ্রামে ৮ থেকে ১৩ ঘণ্টা বিদ্যুৎ থাকে না

দেশজুড়ে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুতের চাহিদা বাড়ছে, আর এর সরাসরি প্রভাব পড়ছে লোডশেডিং পরিস্থিতিতে। এপ্রিলের শুরু
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:১৬ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:১৬ সময়
গ্রামে ৮ থেকে ১৩ ঘণ্টা বিদ্যুৎ থাকে না

দেশজুড়ে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বিদ্যুতের চাহিদা বাড়ছে, আর এর সরাসরি প্রভাব পড়ছে লোডশেডিং পরিস্থিতিতে। এপ্রিলের শুরু থেকেই বিদ্যুৎ ঘাটতি নতুন মাত্রা পেয়েছে, যা আগামী মে-জুনে আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সোমবার সন্ধ্যায় বিদ্যুতের চাহিদা দাঁড়ায় প্রায় ১৫ হাজার ৩৩০ মেগাওয়াট, বিপরীতে ঘাটতি ছিল ১ হাজার ৩৫৮ মেগাওয়াট। একই দিনে সর্বোচ্চ লোডশেডিং পৌঁছায় প্রায় ১ হাজার ৯৩২ মেগাওয়াটে। সাম্প্রতিক দিনগুলোতে এই ঘাটতি প্রায় ২ হাজার মেগাওয়াটের কাছাকাছি পৌঁছেছে।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ধারাবাহিকভাবে বাড়ছে এবং তাপপ্রবাহের প্রবণতা রয়েছে। এতে আবাসিক খাতে ফ্যান, এসি ও কুলিং ডিভাইসের ব্যবহার বেড়েছে। পাশাপাশি কৃষিতে বোরো সেচ ও শিল্পখাতে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় সামগ্রিক চাপ আরও বৃদ্ধি পেয়েছে।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি)-এর তথ্য অনুযায়ী, দেশে দৈনিক বিদ্যুতের গড় চাহিদা প্রায় ১৫ থেকে ১৬ হাজার মেগাওয়াট হলেও উৎপাদন হচ্ছে মাত্র ১৩-১৪ হাজার মেগাওয়াট। ফলে নিয়মিত ১ থেকে ২ হাজার মেগাওয়াট ঘাটতি তৈরি হচ্ছে, যা পিক আওয়ারে আরও বাড়ছে।


অঞ্চলভেদে লোডশেডিংয়ের চিত্রেও রয়েছে বৈষম্য। রাজধানী ঢাকা শহরে তুলনামূলক কম লোডশেডিং হলেও দেশের অন্যান্য অঞ্চলে পরিস্থিতি বেশি ভয়াবহ। বরিশাল অঞ্চলে দৈনিক ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এছাড়া রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ৬ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। এই পরিস্থিতিতে কৃষি, ক্ষুদ্র শিল্প ও বড় শিল্পখাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গার্মেন্টস, তাঁত শিল্প এবং সেচ কার্যক্রমে বিদ্যুৎ ঘাটতির প্রভাব পড়ছে সরাসরি। বিশেষ করে গাজীপুর শিল্পাঞ্চলে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে।


পিডিবি ও পিজিসিবি সূত্র জানায়, দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৮ হাজার মেগাওয়াট হলেও জ্বালানিসংকটের কারণে পূর্ণ সক্ষমতায় উৎপাদন সম্ভব হচ্ছে না। ফলে গরম বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


সূত্র: পিডিবি, পিজিসিবি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ