ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

সরিষাবাড়ীতে কৃষি কার্ড নিয়ে পাম্পে পাম্পে ঘুরছেন কৃষক

জ্বালানি তেলের তীব্র সংকটে সরিষাবাড়ী উপজেলার কৃষি ও পরিবহন খাতে মারাত্মক প্রভাব পড়েছে। প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় সেচকাজ
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:২০ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:২০ সময়
সরিষাবাড়ীতে কৃষি কার্ড নিয়ে পাম্পে পাম্পে ঘুরছেন কৃষক

জ্বালানি তেলের তীব্র সংকটে সরিষাবাড়ী উপজেলার কৃষি ও পরিবহন খাতে মারাত্মক প্রভাব পড়েছে। প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় সেচকাজ ব্যাহত হচ্ছে, অন্যদিকে যাত্রীবাহী বাস চলাচলেও দেখা দিয়েছে অচলাবস্থা। সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন ফিলিং স্টেশনে ডিজেল নিতে কৃষকদের দীর্ঘ সারি। কেউ ক্যান বা বোতল নিয়ে, আবার কেউ সেচযন্ত্রের ট্যাংক নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন ভোর থেকেই। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই প্রয়োজনীয় তেল পাচ্ছেন না।


কৃষকদের অভিযোগ, কয়েকদিন ধরে ডিজেল সংকটের কারণে অধিকাংশ সেচ পাম্প বন্ধ রয়েছে। ফলে পানির অভাবে জমির মাটি ফেটে যাচ্ছে, ধানের চারা শুকিয়ে লালচে হয়ে যাচ্ছে। শাকসবজি, পেঁয়াজ, রসুন, ভুট্টাসহ বিভিন্ন ফসলের আবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় কৃষকরা জানান, জমি চাষ, সেচ এবং কৃষিযন্ত্র চালাতে ডিজেল অপরিহার্য। কিন্তু সংকটের কারণে পাওয়ার টিলার, ট্রাক্টর ও ধান কাটার মেশিন চালানো যাচ্ছে না। এতে চাষাবাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে।


এদিকে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে পরিবহন খাতেও। তেল না পাওয়ায় অনেক যাত্রীবাহী বাসের যাত্রা বাতিল করতে হচ্ছে। ফলে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন। স্থানীয় একটি ফিলিং স্টেশনের মালিক জানান, চাহিদার তুলনায় খুবই কম ডিজেল সরবরাহ পাওয়া যাচ্ছে। ফলে দীর্ঘ লাইনের কারণে অনেক গ্রাহক তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, কৃষি খাতে সেচ ও যন্ত্র চালাতে ডিজেল অপরিহার্য। সামনে চাহিদা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সংকট দ্রুত সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি কৃষকদের ফুয়েল কার্ডের জন্য আবেদন করতে বলা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ