ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা, সংসদে রুমিন ফারহানা হজ পালনে কর্মীদের বেতনসহ ১৫ দিনের ছুটি দেবে সৌদি আমরা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: তারেক রহমান প্রাক্তনের প্রেমে মজেছেন হানিয়া আমির ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু শিক্ষকদের হেনস্তা করায় ছাত্রদলের ৩ নেতাকে বহিষ্কার, সভাপতির পদ স্থগিত জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার, রুমমেট গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে গত ১০ দিন ধরে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:০ সময়
যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার, রুমমেট গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে গত ১০ দিন ধরে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়।


তবে একই ঘটনায় নিখোঁজ থাকা আরেক শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির এখনো কোনো সন্ধান মেলেনি। তার খোঁজে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে হিলসবরো কাউন্টি শেরিফ কার্যালয়। নাহিদা এস বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য অনুযায়ী, জামিল ও নাহিদাকে সর্বশেষ ১৬ এপ্রিল দেখা যায়। ওই দিন সকাল ৯টার দিকে জামিলকে তার ছাত্রাবাসের কাছে এবং সকাল ১০টার দিকে নাহিদাকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়।


পরবর্তীতে তাদের সঙ্গে যোগাযোগ না হওয়ায় ১৭ এপ্রিল এক পারিবারিক বন্ধু বিষয়টি কর্তৃপক্ষকে জানান, যার পর পুলিশ তদন্ত শুরু করে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানিয়েছেন, পুলিশের তদন্তে সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর জামিলের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নাহিদার বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


পুলিশ বর্তমানে সন্দেহভাজন হিশাম আবুঘরবেহকে জিজ্ঞাসাবাদ করছে এবং নাহিদা এস বৃষ্টির সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।


সূত্র: বাংলাদেশ দূতাবাস, স্থানীয় পুলিশ

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ

তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ