ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নিজের মাটিতে বিশ্বকাপের প্রথম পয়েন্টের খোঁজে কানাডা নোরার সঙ্গে কানাডার মঞ্চ মাতালেন বাংলাদেশের সঞ্জয় কানাডায় প্রবেশের অনুমতি পাননি ঘানার মিডফিল্ডার বাংলাদেশ নিয়ে মন্তব্য করতে চান না শুভেন্দু চুক্তির খসড়ার ওপর একমত হয়েছে দুই দেশ: শাহবাজ শরিফ ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার: বিদ্যুৎমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী সংসদে উত্থাপিত তথ্য যাচাইয়ে স্বাধীন তদন্ত চাইল নাবিল গ্রুপ স্বাগতিক দর্শকদের স্তব্ধ করলেন লুকিচ, এগিয়ে বসনিয়া মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি

কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুটিং চলাকালে হঠাৎ শারীরিক
  • আপলোড সময় : ১০ জুন ২০২৬, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ১০ জুন ২০২৬, দুপুর ১০:৪ সময়
কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নির্মাতা কাজল আরেফিন অমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুটিং চলাকালে হঠাৎ শারীরিক জটিলতা দেখা দিলে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নির্মাতা জানান, দাঁতের সমস্যাজনিত অসুস্থতার মধ্যেই তিনি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। পর্যাপ্ত বিশ্রাম না নেওয়ায় শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।


তিনি জানান, শুটিংয়ের সময় হঠাৎ গলায় তীব্র অস্বস্তি অনুভব করেন এবং স্বাভাবিকভাবে কথা বলতে সমস্যায় পড়েন। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার গলায় একটি সিস্ট শনাক্ত করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী সাত দিন তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং এই সময়ে কথা বলা থেকেও বিরত থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেও জানানো হয়েছে।


নিজের পোস্টে অমি বলেন, বর্তমান পরিস্থিতি তার জন্য বেশ কষ্টকর। তবে দ্রুত সুস্থ হয়ে আবারও কাজে ফিরতে এবং দর্শকদের জন্য নতুন পর্ব উপহার দিতে চান তিনি। একই সঙ্গে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জনপ্রিয় এই নির্মাতা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে