ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে একাধিক নতুন উদ্যোগের প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে
  • আপলোড সময় : ১১ জুন ২০২৬, দুপুর ২:৩৮ সময়
  • আপডেট সময় : ১১ জুন ২০২৬, দুপুর ২:৩৮ সময়
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে একাধিক নতুন উদ্যোগের প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা চালু ও সম্প্রসারণের পরিকল্পনা অন্যতম। পাশাপাশি মেয়েদের জন্য স্নাতক (পাস) পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার প্রস্তাবও থাকছে, যা শিক্ষাখাতে বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন।


প্রস্তাবিত বাজেটে দরিদ্র শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা ও স্কুলব্যাগ সরবরাহের ঘোষণা দেওয়া হবে। একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সহায়ক প্রযুক্তি ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিনামূল্যে প্রদানের উদ্যোগও অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণের পাশাপাশি ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের প্রস্তাব রাখা হয়েছে। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


এছাড়া শিক্ষার্থীদের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচি চালু করে পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ছাত্রী ও শিক্ষিকাদের জন্য স্যানিটেশন ও স্বাস্থ্যবিষয়ক সুবিধা উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে বিদেশে বসবাসরত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশিদের দেশের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগও প্রস্তাবিত বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল