ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নিজের মাটিতে বিশ্বকাপের প্রথম পয়েন্টের খোঁজে কানাডা নোরার সঙ্গে কানাডার মঞ্চ মাতালেন বাংলাদেশের সঞ্জয় কানাডায় প্রবেশের অনুমতি পাননি ঘানার মিডফিল্ডার বাংলাদেশ নিয়ে মন্তব্য করতে চান না শুভেন্দু চুক্তির খসড়ার ওপর একমত হয়েছে দুই দেশ: শাহবাজ শরিফ ক্যাপাসিটি চার্জের নামে রাষ্ট্রের ওপর বড় আর্থিক দায় চাপিয়েছে আগের সরকার: বিদ্যুৎমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী সংসদে উত্থাপিত তথ্য যাচাইয়ে স্বাধীন তদন্ত চাইল নাবিল গ্রুপ স্বাগতিক দর্শকদের স্তব্ধ করলেন লুকিচ, এগিয়ে বসনিয়া মারা গেছেন প্রখ্যাত ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি

বসনিয়াকে আটকে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেলো কানাডা

অবশেষে বিশ্বকাপে পয়েন্টের দেখা পেলো কানাডা। শুক্রবার টরন্টোয় অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৬, সকাল ৯:৫২ সময়
বসনিয়াকে আটকে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেলো কানাডা

অবশেষে বিশ্বকাপে পয়েন্টের দেখা পেলো কানাডা। শুক্রবার টরন্টোয় অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিকরা। এর আগে ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে মোট ৬টি ম্যাচ খেলে সবগুলোতেই হারের স্বাদ পেয়েছিল কানাডা। তবে এবার ঘরের মাঠে বিশ্বকাপের প্রথম ম্যাচেই পয়েন্ট তুলে নিয়ে নতুন সূচনা করলো তারা।


ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। বল দখলে কিছুটা এগিয়ে থাকলেও প্রথম গোল হজম করতে হয় কানাডাকে। ম্যাচের ২১তম মিনিটে কর্নার থেকে আসা বলে হেড করে গোল করেন বসনিয়ার ফরোয়ার্ড জোভো লুকিচ, এতে স্বাগতিক দর্শকরা কিছুটা স্তব্ধ হয়ে যায়। গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে কানাডা। একাধিক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে সমতা ফেরাতে ব্যর্থ হয় তারা। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।


দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক খেলা চালিয়ে যায় কানাডা। শেষ পর্যন্ত ম্যাচের ৭৯ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। ফরোয়ার্ড কাইল লারিন গোল করে দলকে সমতায় ফেরান। এরপর আর কোনো দলই জয়সূচক গোল করতে না পারায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। ফলে বিশ্বকাপ মিশন শুরু করলো পয়েন্ট ভাগাভাগির মধ্য দিয়ে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে