ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের গ্রেপ্তারকে ইন্টারপোলের কৃতিত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:৩৫ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:৩৫ সময়
বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের গ্রেপ্তারকে ইন্টারপোলের কৃতিত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রোববার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ মন্তব্য করেন।


শফিকুর রহমান বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের উদ্যোগের কারণেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে রেড নোটিশ বা আন্তর্জাতিক পর্যায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। তিনি আরও বলেন, বেনজীরকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সরকারের রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করবে। একই সঙ্গে এ ঘটনাকে অতিরিক্তভাবে বড় করে দেখানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।


এ সময় তিনি দেশের নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন পর একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা থাকলেও এর ফলাফল নিয়ে প্রশ্ন রয়েছে। তবে দেশের স্বার্থে তারা নির্বাচন মেনে নিয়েছেন। তিনি আরও দাবি করেন, নির্বাচন বর্জন করলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারত।


সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে জামায়াত আমির অভিযোগ করেন, দেশের ভেতরে ও বাইরে থেকে বিভিন্নভাবে উসকানি দেওয়া হচ্ছে। তবে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল