ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী, দিলেন ইঙ্গিত

বিশ্বকাপ ফুটবলে নিজের পছন্দের দল সরাসরি না জানালেও ইংল্যান্ডের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
  • আপলোড সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ১০:১৬ সময়
  • আপডেট সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ১০:১৬ সময়
বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী, দিলেন ইঙ্গিত

বিশ্বকাপ ফুটবলে নিজের পছন্দের দল সরাসরি না জানালেও ইংল্যান্ডের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন।


এক সাংবাদিক বিশ্বকাপ চলাকালে তার সমর্থনের দল সম্পর্কে জানতে চাইলে তারেক রহমান সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, তিনি দীর্ঘদিন একটি নির্দিষ্ট দেশে বসবাস করেছেন, বিষয়টি সেখান থেকেই অনুমান করা যায়। পরে তিনি হাস্যরস করে বলেন, “আপনি আপনার উত্তর পেয়ে গেছেন তো?”


উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের জামিনে চিকিৎসার উদ্দেশ্যে স্ত্রী ও মেয়েকে নিয়ে বিদেশে যান তারেক রহমান। এরপর দীর্ঘ সময় প্রবাসে অবস্থান শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল