ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

যুবসমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: তারেক রহমান

দেশের যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল প্রভাব থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং উদ্ভাবনী প্রতিযোগিতাকে
  • আপলোড সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ১০:১৯ সময়
  • আপডেট সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ১০:১৯ সময়
যুবসমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: তারেক রহমান

দেশের যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল প্রভাব থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং উদ্ভাবনী প্রতিযোগিতাকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, তরুণদের বিপুল শারীরিক ও মানসিক শক্তিকে ইতিবাচক কাজে ব্যবহার করতে হলে খেলাধুলা ও সংস্কৃতির সুযোগ বাড়াতে হবে। তবে দেশে বর্তমানে খেলার মাঠের সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি মন্তব্য করেন।


তিনি আরও বলেন, মাদক সমস্যার সমাধানে শুধু আইন প্রয়োগ বা চিকিৎসা যথেষ্ট নয়, বরং তরুণদের বিকল্প কার্যক্রমে যুক্ত করাই কার্যকর পথ। এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতা সারা বছর চালু রাখার আহ্বান জানান তিনি।


তারেক রহমান জানান, তরুণদের অংশগ্রহণ বাড়াতে ইতোমধ্যে ‘নতুন কুঁড়ি’ সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার মতো উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নিচ্ছে। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক উদ্ভাবনী মেলা আয়োজনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।


এ সময় তিনি সামাজিক অবক্ষয় ও অমানবিক আচরণের ঘটনাগুলোকে উদ্বেগজনক উল্লেখ করে স্কুল পর্যায় থেকেই নৈতিক শিক্ষা ও মূল্যবোধ চর্চা বাড়ানোর ওপর জোর দেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল