ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউট নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জার্মানির সঙ্গে ব্রাজিলের কখন এবং কীভাবে দেখা হতে পারে! অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে নতুন আইনের উদ্যোগ নরওয়ের এবারের বিশ্বকাপের দ্রুততম গোল, এগিয়ে থেকে বিরতিতে মরক্কো তদন্ত পর্যায়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দির কপি পাবে কি আসামিপক্ষ? হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে: জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিকে টোলমুক্ত রাখছে ইরান

হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজ থেকে আগামী ৬০ দিনের জন্য কোনো ধরনের ফি আদায় করা হবে না বলে
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:২ সময়
৬০ দিনের জন্য হরমুজ প্রণালিকে টোলমুক্ত রাখছে ইরান

হরমুজ প্রণালি ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজ থেকে আগামী ৬০ দিনের জন্য কোনো ধরনের ফি আদায় করা হবে না বলে ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ হিসেবে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, পারস্য উপসাগর হয়ে হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে বিনা খরচে চলাচলের সুযোগ পাবে।


আধা-সরকারি সংবাদমাধ্যম মেহেরের প্রতিবেদনে বলা হয়, আবেদনকারী জাহাজগুলোর চলাচল প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে পারস্য উপসাগর জলপথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সমঝোতা স্মারকের লক্ষ্য বাস্তবায়ন সহজ হয়। বিবৃতিতে আরও বলা হয়, বিশেষ পরিস্থিতি এবং নৌপথে বিদ্যমান নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজগুলোকে নির্ধারিত রুট ও সময়সূচি মেনে চলাচল করতে হবে। এর মাধ্যমে ধীরে ধীরে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে স্বাভাবিক পরিবহন কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টা চলছে।


এছাড়া হরমুজ প্রণালিতে নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত নির্দেশনা ও পরিচালনাগত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতায় মাইন অপসারণসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল