ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

অন্য নায়িকাকে জড়িয়ে ধরতেই চর্চিত প্রেমিকের ওপর রেগে লাল শেহনাজ গিল

অন্য নায়িকাকে জড়িয়ে ধরতেই চর্চিত প্রেমিকের ওপর রেগে লাল শেহনাজ গিল
  • আপলোড সময় : ৫ জুন ২০২৩, দুপুর ৩:২৯ সময়
  • আপডেট সময় : ৫ জুন ২০২৩, দুপুর ৩:২৯ সময়
অন্য নায়িকাকে জড়িয়ে ধরতেই চর্চিত প্রেমিকের ওপর রেগে লাল শেহনাজ গিল শেহনাজ গিল। সংগৃহীত ছবি

‘বিগ বস’-এর ১৩তম সিজনে অংশগ্রহণ করে প্রথম নজরে আসেন পাঞ্জাবি অভিনেত্রী ও মডেল শেহনাজ গিল। ২০১৯ সালে ‘বিগ বস’-এই টেলিভিশন তারকা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সাক্ষাৎ শেহনাজের। সেখান থেকেই গভীর বন্ধুত্ব, প্রেমও। যদিও প্রেমের জল্পনায় কখনও মুখ খোলেননি তারা কেউই। তবে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে সিদ্ধার্থের আকস্মিক মৃত্যুর পর অনেকটাই বদলে গেছেন শেহনাজ। গত দেড় বছরে শুধু মাত্র কাজেই মন দিয়েছেন এই রিয়্যালিটি তারকা। 

কাজের সূত্রেই নৃত্যশিল্পী রাঘব জুয়ালের সঙ্গে পরিচয় শেহনাজের। বলিপাড়ার অন্দরে খবর, সিদ্ধার্থের প্রয়াণের এত দিন পরে ফের প্রেমে নিজেকে সুযোগ দিতে চান শেহনাজ। জানা গেছে, সহ-অভিনেতা রাঘব জুয়ালের সঙ্গে নাকি প্রেম করছেন অভিনেত্রী। যদিও প্রেমের প্রশ্নে মুখে কুলুপ দুই নবাগত অভিনেতারই। তবে চোখের সামনেই যদি চর্চিত প্রেমিক অন্য নারীকে জড়িয়ে ধরেন, তা হলে?

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চে উঠে প্রথমে শেহনাজকে ও তারপর রাঘব জুয়ালকে জড়িয়ে ধরেন নবাগতা অভিনেত্রী পলক তিওয়ারি। পলকের রাঘবকে জড়িয়ে ধরা দেখেই রেগে লাল শেহনাজ। হাজারও হোক, চর্চিত প্রেমিক তো! সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ভাইরাল শেহনাজের সেই অভিব্যক্তি। একই ছবির মাধ্যমে বলিউডে অভিনেতা-অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ শেহনাজ, রাঘব ও পলকের। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই হয়তো রাঘবকে জড়িয়ে ধরেছিলেন পলক। তাতেই শেহনাজের রাগ হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির রোল পড়েছে।

সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বড় পর্দায় পা রেখেছেন শেহনাজ। ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান থেকে প্রচারধর্মী অনুষ্ঠান, সব জায়গাতেই হাজির ছিলেন তিনি। প্রচার ঝলক লঞ্চের অনুষ্ঠানে শেহনাজকে ‘এগিয়ে চলা’র পরামর্শ দেন বলিউডের ভাইজান। সেই সময় শেহনাজের পাশে না দাঁড়ালেও তার জন্য হাত বাড়িয়ে দিতে ভোলেননি ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ খ্যাত নৃত্যশিল্পী রাঘব জুয়াল। তখন থেকেই তাদের দু’জনের সম্পর্ক নিয়ে তুঙ্গে অনুরাগীদের কৌতূহল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’