ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, ৩ পরিবর্তনে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক কুশাল মেন্ডিস। তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
  • আপলোড সময় : ১৮ মার্চ ২০২৪, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ১৮ মার্চ ২০২৪, দুপুর ১০:১ সময়
টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, ৩ পরিবর্তনে বাংলাদেশ ছবি : সংগৃহীত
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক কুশাল মেন্ডিস। তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে এসে ৩ উইকেটে জয় তুলে নেয় লঙ্কানরা। আর পুরো সিরিজের ধারা মেনে এদিনও টসে হারতে হয়েছে বাংলাদেশ অধিনায়ককে। 

এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে তিন পরিবর্তন। ওপেনার লিটন দাস বাদ পড়েছেন দিন দুয়েক আগে। তার বদলে জায়গা করে নিয়েছেন এনামুল হক বিজয়। পেসার তানজিম হাসান সাকিবের ইনজুরির খবর ভেসে আসে গতকাল। তার জায়গায় এসেছেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান। আর দুই ম্যাচে ব্যর্থতার কারণে বাদ গিয়েছেন তাইজুল ইসলাম। দলে ঢুকেছেন লেগস্পিনার রিশাদ হোসেন। 

সফরকারী শ্রীলঙ্কার একাদশে এসেছে এক পরিবর্তন। ইনজুরিতে পড়া দিলশান মাদুশঙ্কার বদলে একাদশে এসেছেন মাহিশ থিকশানা। 

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: আভিস্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল