টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। ফাইনালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকান দল। যেখানে শুরুতেই জোড়া আঘাত করেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
ম্যাচের দ্বিতীয় ওভারে পাথুম নিশাঙ্কাকে লেগ বিফরের ফাঁদে (এলবিডব্লিউ) ফেলেন তাসকিন। এতে ১ রানে সাজঘরের পথ ধরতে হয় নিশাঙ্কাকে। এরপর চতুর্থ ওভারে বোলিংয়ে এসে আবারও ফার্নান্দো আভিষ্কাকে সুইং এর ফাঁদে ফেলে উইকেট নেন।এখন পর্যন্ত পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৫ ওভারে দুই উইকেটে ১৭ রান।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ: পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, জেনিথ লিয়ানাগে, দিনুথ ওয়েল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রমোদ মাদুশান ও মহেশ থিকসানা।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন