ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

প্রথমবার আইপিএলে বদলে গেল কোহলিদের দলের নাম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) নিজেদের ১৬ বছরের ইতিহাসে এবার প্রথমবারের মতো নামে পরিবর্তন আনলো বিরাট কোহলি ও ফাফ
  • আপলোড সময় : ২০ মার্চ ২০২৪, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ২০ মার্চ ২০২৪, সকাল ৯:৪৫ সময়
প্রথমবার আইপিএলে বদলে গেল কোহলিদের দলের নাম ছবি : সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) নিজেদের ১৬ বছরের ইতিহাসে এবার প্রথমবারের মতো নামে পরিবর্তন আনলো বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসিদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর (আরসিবি)। তারা কেবল দক্ষিণ ভারতের এই শহরের নামের সঙ্গে মিল রেখে ছোট একটি পরিবর্তন এনেছে। 

ফ্র্যাঞ্চাইজিটির নামের শেষাংশকে ‘বেঙ্গালোর’র বদলে এখন থেকে ‘বেঙ্গালুরু’ ডাকা হবে। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে কোহলিদের দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক এই ঘোষণা দেওয়া হয়েছে।

চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে এক বর্ণাঢ্য আরসিবি আনবক্স অনুষ্ঠানে নিজেদের নতুন করে ব্র্যান্ডিং করল জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি। একই অনুষ্ঠানে উদযাপন করা হয় মেয়েদের সাম্প্রতিক সাফল্যও। দলটির ইতিহাসে প্রথমবারের মতো এবার কোনো সর্বোচ্চ সাফল্য এসেছে। স্মৃতি মান্ধানাদের হাত ধরে আইপিএলে প্রথমবার শিরোপা জিতল আরসিবি, যদিও সেটি নারী আইপিএলে। এর আগে ১৬ বছরের যাত্রায় ফাইনালে জিততে পারেননি কোহলিরা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর থেকে কেবল ‘বেঙ্গালোর’ শব্দটা বাদ পড়ল। তবে শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স নয়, বেঙ্গালোরের জায়গায় হলো বেঙ্গালুরু। অর্থাৎ অধুনা শহরটির যে নাম সেই নামেই করা হয়েছে ফ্র্যাঞ্চাইজির নাম। স্থানীয় ভাষার উচ্চারণ অনুযায়ী ২০১৪ সালে সরকারিভাবে বেঙ্গালোর শহরের নাম পাল্টে হয় বেঙ্গালুরু। কিন্তু কোহলির দলের নাম এতদিন একই ছিল। নাম বদলের পাশাপাশি কোহলিরা এবার ভাগ্যবদল করে ট্রফি জিততে পারেন কি না সেটাই দেখার বিষয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল