ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ট্যুর শুরু

শুরু হল টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক ট্রফি ট্যুর। নিউইয়র্ক থেকে শুরু হয়েছে ট্রফির বিশ্ব ভ্রমণ। আইসিসির আয়োজনে বাড়তি মাত্রা
  • আপলোড সময় : ২০ মার্চ ২০২৪, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ২০ মার্চ ২০২৪, সকাল ৯:৫৭ সময়
টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ট্যুর শুরু ছবি : সংগৃহীত
শুরু হল টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক ট্রফি ট্যুর। নিউইয়র্ক থেকে শুরু হয়েছে ট্রফির বিশ্ব ভ্রমণ। আইসিসির আয়োজনে বাড়তি মাত্রা যোগ করে ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইলের উপস্থিতি। দুইবারের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্র জাতীয় দলের পেসার আলি খান।

টি-টোয়েন্টির রূপালি ট্রফি নিয়ে আমেরিকায় কতোজন মানুষের রোমাঞ্চ কাজ করছে, তা বলা কঠিন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ট্যুর অফিসিয়ালি জার্নিটা শুরু হলো নিউইয়র্ক দিয়ে।

আমেরিকান সয়েলে ক্রিকেট উৎসবের অপেক্ষা। জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১ জুন শুরু হয়ে চলবে ২৯ জুন পর্যন্ত। আনুষ্ঠানিক ট্রফি ট্যুরের শুরুটা হয়েছে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে লাইটিংয়ের মধ্য দিয়ে। টুর্নামেন্টের অফিসিয়াল নীল-গোলাপি রঙে বর্ণীল হয়ে ওঠে নিউইয়র্কের আইকনিক স্থাপনাটি।

দেশটির ক্রিকেট ফ্যানদের নজর কাড়তেই বিভিন্ন স্থানে ট্রফিটি প্রদর্শনীর জন্য রাখা হচ্ছে। দর্শকদের মাঝে খুব একটা আগ্রহ দেখা না গেলেও বাড়তি মাত্রা যোগ করে ক্রিস গেইলের উপস্থিতি। ক্যারিবীয় এই কিংবদন্তি টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপার স্বাদ পেয়েছেন দু'বার। নিজ ভূমিতে সংক্ষিপ্ত ফরম্যাটের মেগা ইভেন্ট নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই তার। তাই এবারের ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ট্রফি আনভেইলিং, কাউন্টডাউন কিংবা ট্রফি ট্যুর- কোনো ইভেন্ট মিস করছেন না ইউনিভার্স বস। গেইলের সঙ্গে ট্রফি ট্যুর প্রোগ্র্যামে ছিলেন যুক্তরাষ্ট্রের পেসার আলি খান।

শক্তিশালী ক্রিকেট কাঠামো নেই ওয়েস্ট ইন্ডিজের। আর যুক্তরাষ্ট্রে ক্রিকেট অতোটা জনপ্রিয় নয়। পৃথিবীর ঐ প্রান্তে ব্যাট-বলের খেলাটার প্রসারে বেশ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নীতি নির্ধারকরা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সেই মিশনে বিরাট ভূমিকা রাখবে বলেই বিশ্বাস সবার।

প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট আয়োজিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটির ৩ ভেন্যুতে হবে খেলা। ৩৪ হাজার দর্শক ধারণ ক্ষমতার নিউইয়র্কের ব্র্যান্ড নিউ নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে ৮ ম্যাচ। আর ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম ও লডারহিলের ব্রোয়ার্ড কাউন্টি স্টেডিয়ামে হবে ৪টি করে। এছাড়া ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অ্যান্টিগা ও বার্বুডা, গায়ানা, বার্বাডোজ, সেইন্ট লুসিয়া, সেইন্ট ভিনসেন্ট এবং ত্রিনিদাদ ও টোবাগোতেও হবে খেলা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল