ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

পর্তুগালের প্রীতি ম্যাচের স্কোয়াডে নেই রোনালদো

সর্বশেষ কাতার বিশ্বকাপে তিক্ত কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই অবস্থা এখন আর
  • আপলোড সময় : ২০ মার্চ ২০২৪, দুপুর ১০:১৭ সময়
  • আপডেট সময় : ২০ মার্চ ২০২৪, দুপুর ১০:১৭ সময়
পর্তুগালের প্রীতি ম্যাচের স্কোয়াডে নেই রোনালদো ছবি : সংগৃহীত
সর্বশেষ কাতার বিশ্বকাপে তিক্ত কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই অবস্থা এখন আর নেই, মাঠের পারফরম্যান্সে জাতীয় দলেও নতুন কোচের অধীনে প্রায় নিয়মিত মুখ সিআরসেভেন। তবে এবারের ঘোষিত প্রীতি ম্যাচের স্কোয়াডে তার নাম নেই।

বৃহস্পতিবার (২১) রাতে সুইডেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। কিন্তু ম্যাচে ঘোষিত ২৪ সদস্যের স্কোয়াডে নেই রোনালদোর নাম। এরপর থেকে তিনি বাদ পড়েছেন কিনা সেই আলোচনা শুরু হয়েছে। তবে কেবল রোনালদোই নন, ওই দলের বাইরে রাখা হয়েছে আরও বেশ কয়েকজন তারকা ফুটবলারকে। সেই তালিকায় আছেন– দিয়োগো দালোত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনিয়া এবং জোয়াও ফেলিক্স। যদিও এর পেছনে তাদের বিশ্রাম দেওয়ার কথা জানা গেছে।

সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, বিশ্রাম দেওয়ার উদ্দেশ্যেই মূলত প্রীতি ম্যাচের স্কোয়াডের বাইরে রাখা হয়েছে রোনালদো, কানসেলো ও ফেলিক্সদের। একই কথা জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ডায়রিও এএস। তাদের দাবি– ৩৯ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডকে ছেটে ফেলা হয়নি, তাকে কেবল আসন্ন প্রীতি ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং আগামী সপ্তাহেই ফের পর্তুগাল দলে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এর আগে রোনালদো জাতীয় দলের ৩২ সদস্যের প্রাথমিক দলে ছিলেন।

রবার্তো মার্টিনেজ পর্তুগালের কোচ হয়ে আসার পর থেকে এখন পর্যন্ত অপরাজিত আছেন রোনালদোরা। তার অধীনে ১০ ম্যাচের সবকটিতেই জিতেছে পর্তুগাল। যেখানে যেখানে প্রতিপক্ষের জালে ৩৬ গোল দিলেও, নিজেরা হজম করেছে মাত্র দুই গোল। ওই সময়ে পর্তুগিজদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ১০ গোল এসেছে সিআরসেভেনের পা থেকে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল