ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ৩৭তম জন্মদিন আজ

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব আল হাসান। ২২ গজে নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে জীবন্ত কিংবদন্তি হিসেবে
  • আপলোড সময় : ২৪ মার্চ ২০২৪, দুপুর ১০:১৫ সময়
  • আপডেট সময় : ২৪ মার্চ ২০২৪, দুপুর ১০:১৫ সময়
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ৩৭তম জন্মদিন আজ ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল ক্রিকেটার সাকিব আল হাসান। ২২ গজে নিজের সক্ষমতার প্রমাণ দিয়ে জীবন্ত কিংবদন্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি।

রোববার (২৪ মার্চ) বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকার জন্মদিন। আজ ৩৭ বছর বয়সে পা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

দেশের ইতিহাসে সবচেয়ে সফল এই ক্রিকেটারের বিচরণ ক্রিকেটের তিন ফরম্যাটেই। ২০০৬ সালে ওয়ানডে অভিষেক হওয়ার পর ১৮ বছর ধরে খেলে আসছেন লাল-সবুজ জার্সিতে। বিভিন্ন সময়ে দলকে এনে দিয়েছেন আনন্দের জোয়ারে ভাসার উপলক্ষ। 

ওয়ানডেতে সাকিব এখন পর্যন্ত ২৪৭ ম্যাচ খেলেছেন। এর মধ্যে ৯টি সেঞ্চুরিতে তার রান ৭ হাজার ৫৭০। আর উইকেট রয়েছে ৩১৭টি। সর্বোচ্চ ১৩৪ রানের একটি অপরাজিত ইনিংস খেলেছেন ৫০ ওভারের ক্রিকেটে। সাদা বলের আরেক ফরম্যাট টি-টোয়েন্টিতেও বেশ দক্ষতার পরিচয় রেখেছেন সাকিব। ১১৭ ম্যাচ থেকে ২ হাজার ৩৮২ রান ও ১৪০টি উইকেট তাকে বিশ্বসেরা অলরাউন্ডার বানিয়েছে। সংক্ষিপ্ত এই সংস্করণে দেশের জার্সি গায়ে এখনো সেঞ্চুরি করা হয়নি সাকিবের। সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস রয়েছে।

সাদা পোশাকে মাত্র ৬৬ ম্যাচ খেলেছেন সাকিব। এর মধ্যে রয়েছে ৫টি সেঞ্চুরি। রান ৪ হাজার ৪৫৪ ও উইকেট ২৩৩টি। লাল বলে সাকিব জাদু দেখিয়েছিলেন ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। চট্টগ্রামের মাটিতে সেই টেস্টে বাংলাদেশ হেরে গেলেও নতুন করে সাকিবকে চিনেছিল ক্রিকেট বিশ্ব। কিউইদের প্রথম ইনিংস একাই ধসিয়ে দিয়েছিলেন বল হাতে। ২৫.৫ ওভার বল করে মাত্র ৩৬ রান দিয়ে ৭টি উইকেট তুলে নিয়েছিলেন। এমন আরো অসংখ্য ঘটনার জন্ম দিয়েছেন পুরো ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে। 

সাকিব শুধু ক্রিকেটেরই অলরাউন্ডার নন। তিনি রাজনীতি, ব্যবসা, পরিবারসহ সব জায়গাতে অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন। ভোটের সময়ে তার ব্যতিক্রমী প্রচারণা নজর কেড়েছিল ভক্তদের। কিছুক্ষেত্রে সমালোচনা থাকলেও সাকিব প্রতিনিয়ত যেভাবে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন, সেটি ঈর্ষণীয় বটে। 
 
সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সকল ক্ষেত্রেই আজ সাকিব বন্দনা। জন্মদিনে সাকিবকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ভক্ত সমর্থকরা। জীবন্ত এই কিংবদন্তির জন্মদিনে সময় পরিবারের পক্ষ থেকেও রইল জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন সাকিব আল হাসান। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল