ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

১৬ মাস পর ফিরল রোনালদো, হারল পর্তুগাল

কাতার ফিফা বিশ্বকাপে মরক্কোর বিপক্ষের হারটা নিশ্চয়ই মনে আছে পর্তুগালের সমর্থকদের। ওই ম্যাচে স্বপ্ন ভেঙেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোসহ পর্তুগিজ
  • আপলোড সময় : ২৭ মার্চ ২০২৪, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ২৭ মার্চ ২০২৪, সকাল ৯:৩৮ সময়
১৬ মাস পর ফিরল রোনালদো, হারল পর্তুগাল ছবি : সংগৃহীত
কাতার ফিফা বিশ্বকাপে মরক্কোর বিপক্ষের হারটা নিশ্চয়ই মনে আছে পর্তুগালের সমর্থকদের। ওই ম্যাচে স্বপ্ন ভেঙেছিল ক্রিশ্চিয়ানো রোনালদোসহ পর্তুগিজ সমর্থকদেরও। ইউরো জেতানো কোচ ফার্নান্দো সান্তোসও হয়েছিলেন বহিষ্কার। সেই ম্যাচের পর থেকে পর্তুগাল অবশ্য আর হারেনি। 

১৬ মাস পর পর্তুগাল হারল ঠিক রোনালদোর ফেরার ম্যাচে। স্লোভেনিয়ার বিপক্ষে নিজের বিশ্রাম শেষ করে মাঠে নেমেছিলেন সিআরসেভেন। সেই ম্যাচেই তাদের হারতে হলো ২-০ গোলের ব্যবধানে। অতপর ১১ ম্যাচ পর হারের মুখ দেখল পর্তুগাল।

সাদামাটা প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পাননি। প্রথমার্ধের পুরোটা সময় বল দখলে ছিল পর্তুগালের। তবুও শট লক্ষ্যে রাখতে পারেনি তারা। স্বাগতিক স্লোভেনিয়াও বলার মতো কোনো সুযোগই তৈরি করতে পারেনি। অবশ্য বিরতির পর পরিস্থিতির বদলে যায়।

বিরতির পর দুই দলেই আক্রমণের সংখ্যা বাড়ায়। তবে এবার গোলমুখে স্লোভেনিয়ার আধিপত্য ছিল বেশি। তাদের আটটি শটের চারটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, পর্তুগাল দশটি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে স্রেফ দুটি। পুরো ম্যাচে দুই দলের ব্যবধানের হারটা সেখানেই স্পষ্ট হয়ে যায়। ম্যাচের ৫৪তম মিনিটে স্লোভেনিয়ার বেঞ্জামিন সেসকোর শট দৃঢ়তার সঙ্গে ঠেকিয়ে দেন গোলরক্ষক দিয়োগো কস্তা।

এরপরের দশ মিনিটে ঝড়ের বেগে আক্রমণ চালিয়েছে পর্তুগালই। কিন্তু স্লোভেনিয়ান গোলরক্ষক ইয়ান ওবলাককে খুব একটা কষ্টও করতে হয়নি। ৫৯তম মিনিটে রোনালদোর শট বাইরে চলে যায়। দুই মিনিট পর গনসালো ইনাসিওর হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৯তম মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া করেন দিয়োগো দালত। তার শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। 

এতসব মিসেরই যেন খেসারত দিলো পর্তুগাল। সেটাও অবশ্য রোনালদোরই ভুলে। পর্তুগিজ তারকার কাছ থেকে বল কেড়ে নিজেদের অর্ধ থেকে আক্রমণে ওঠে স্লোভেনিয়া। স্লোভেনিয়ার কাউন্টার অ্যাটাক ঠেকাবার উপায় ছিল পর্তুগালের সামনে। ডি-বক্সের ভেতর বল পেয়ে নিচু শটে গোল করেন সেরিন। পিছিয়ে যায় পর্তুগাল। 

এই গোলের পর অবশ্য পর্তুগাল কামব্যাকের চেষ্টা করেছে। কিন্তু, সেটাও হয়নি। উল্টো ৮০তম মিনিটে পর্তুগালের হার একরকম নিশ্চিত হয়ে যায় এলসনিকের গোলে। পিটার স্টোয়ানোভিচের সঙ্গে ওয়ান খেলে ডি-বক্সে ঢুকে পড়েন এলসনিক। ডান পায়ের জোরালো এক শটে নিশ্চিত করেন পর্তুগালের হার। এই ম্যাচের মধ্য দিয়ে ১৬ মাস পর হারতে হলো পর্তুগালকে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল