ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

রোনালদোর হ্যাটট্রিকে ৫-১ গোলে উড়ে গেল আল তাইয়ে

সৌদি প্রো লিগে শনিবার রাতে ঘরের মাঠে আল তাইয়েকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে আল নাসর। যেখানে একাই ৩
  • আপলোড সময় : ৩১ মার্চ ২০২৪, দুপুর ১০:৩৬ সময়
  • আপডেট সময় : ৩১ মার্চ ২০২৪, দুপুর ১০:৩৬ সময়
রোনালদোর হ্যাটট্রিকে ৫-১ গোলে উড়ে গেল আল তাইয়ে ছবি : সংগৃহীত
সৌদি প্রো লিগে শনিবার রাতে ঘরের মাঠে আল তাইয়েকে ৫-১ গোলের ব্যবধানে হারিয়েছে আল নাসর। যেখানে একাই ৩ গোল করেছেন রোনালদো। করেছেন ক্যারিয়ারের ৬৪ তম হ্যাটট্রিক।

ম্যাচের ২০তম মিনিটে ওতাভিওর গোলে এগিয়ে যায় আল নাসর। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। দুই মিনিট পর গোল করে সমতা টানেন ভার্জিল। কিন্তু ৩৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ডাচ ফরোয়ার্ড। আর সেটাই যেন কাল হয় তাইয়ের জন্য! প্রথমার্ধের যোগ করা সময়ে আব্দুল রাহমানের গোলে আবার এগিয়ে যায় আল নাসর।

৬৪তম মিনিটে প্রথম গোলের দেখা পান রোনালদো। সাদিও মানের পাসে বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে গোলটি করেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান তিনি। সতীর্থের প্রচেষ্টা পোস্টে লাগার পর কাছ থেকে শটে বল জালে পাঠান। আর ৮৭তম মিনিটে কাছ থেকে হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন সিআরসেভেন।

রোনালদোর ক্যারিয়ারের ৬৪তম হ্যাটট্রিক এটি। এর চারটি আল নাসরের হয়ে করেছেন। দলটির হয়ে ম্যাচ খেলেছেন ৫৮টি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে রোনালদোর গোল এখন ৩৩টি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল