ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

আমরা বড়লোক, গরিব দেশগুলোতে লীগ খেলতে যাই না: শেবাগ

ভারতীয় দলে খেলার সময়ই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ খেলার প্রস্তাব পেয়েছিলেন বীরেন্দর শেবাগ। এক কথায় সেই প্রস্তাব ফিরিয়ে
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৪, সকাল ৮:৫৬ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৪, সকাল ৮:৫৬ সময়
আমরা বড়লোক, গরিব দেশগুলোতে লীগ খেলতে যাই না: শেবাগ ছবি : সংগৃহীত
ভারতীয় দলে খেলার সময়ই অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ খেলার প্রস্তাব পেয়েছিলেন বীরেন্দর শেবাগ। এক কথায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ভারতের সাবেক এই ওপেনার। অ্যাডাম গিলক্রিস্টকে সম্প্রতি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ জানিয়েছেন শেবাগ।

অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার শেবাগের কাছে জানতে চেয়েছিলেন, ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটারদের বিদেশের টি-টোয়েন্টি লিগে খেলতে দেখা যাবে কিনা। তার উত্তরে শেবাগ প্রথমে মজা করে বলেছেন, 'না! কেন? কোনও প্রয়োজন নেই। আমরা বড়লোক মানুষ। আমরা কোনো গরিব দেশে যাব না।'

'আমার এখনও মনে আছে, যখন ভারতীয় দল থেকে অবসর নিয়েছিলাম, ঠিক অবসর নয় বাদ পড়েছিলাম তখনকার কথা। আইপিএল খেলছিলাম। সে সময় বিগ ব্যাশ লিগ খেলার প্রস্তাব পেয়েছিলাম। আমি বলেছিলাম, ‘ঠিক আছে। তোমরা আমাকে কত টাকা দেবে?’ ১ লাখ ডলার দেবে বলা হয়েছিল। তখন বলেছিলাম, এই টাকা আমি ছুটির দিনেই খরচ করি।'-আরো যোগ করেন তিনি।

শেবাগ জানিয়েছেন, বিদেশে এক মাস থেকে ক্রিকেট লিগ খেলতে রাজি ছিলেন যদি তাকে অন্তত ১০ লাখ ডলার দেওয়া হত। তিনি বলেছেন, 'অন্য দেশে এক মাস থেকে বিগ ব্যাশ বা দ্য হান্ড্রেড খেলতেই পারি। তার জন্য আমাকে মাত্র ১ বা ২ লাখ ডলার দেবে, এটা হতে পারে না। এত কম টাকায় খেলতে যাওয়ার প্রশ্নই নেই।'

শুধু ক্রিকেটার হিসেবেই নয়, বিশেষজ্ঞ ধারাভাষ্যকার হিসেবেও বিদেশি চ্যানেলগুলো ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে আর্থিক কারণে চুক্তি করতে পারে না বলে জানিয়েছেন শেবাগ। গিলক্রিস্টের সঙ্গে আলোচনার সময় তিনি বলেছেন, 'একবার আমাকে স্কাই স্পোর্টস থেকে ফোন করে বলা হয়েছিল, তারা আমাকে বিশেষজ্ঞ হিসাবে চায়। প্রস্তাব শুনেই আমি বলে দিয়েছিলাম, ‘আমাকে পাওয়ার আশা ছেড়ে দিন। কারণ আমার দাম আপনারা দিতে পারবেন না।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল