ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড

কেইন উইলিয়ামসনের নেতৃত্বে ১৫ জনের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তাতে বড় কোন চমক নেই। পেসার ম্যাট
  • আপলোড সময় : ২৯ এপ্রিল ২০২৪, দুপুর ১১:১১ সময়
  • আপডেট সময় : ২৯ এপ্রিল ২০২৪, দুপুর ১২:৫৪ সময়
টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ছবি: সংগৃহীত
কেইন উইলিয়ামসনের নেতৃত্বে ১৫ জনের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তাতে বড় কোন চমক নেই। পেসার ম্যাট হেনরি প্রথমবারের মতন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। চোটে থাকলেও স্কোয়াডে রাখা হয়েছে ওপেনার ডেভন কনওয়েকে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের হয়ে খেলছেন হেনরি। টেস্ট ও ওয়ানডেতে নিয়মিত বিবেচিত হলেও টি-টোয়েন্টি খুব বেশি খেলা হতো না তার। মাত্র ১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হেনরি এই সংস্করণের বোলিংয়ে যথেষ্ট উন্নতি করেছেন বিধায় তাকে দলে নেওয়া হয়েছে।

কিউই প্রধান কোচ গ্যারি স্টেড জানান এমনই, 'টি-টোয়েন্টিতে বিবেচনায় আসার জন্য কঠোর পরিশ্রম করেছে হেনরি। দক্ষতা বাড়াতে কাজ করেছে।' অ্যাডাম মিলনে চোটে থাকায় হেনরি নাকি বেন সিয়ার্স কাকে নেওয়া হবে এই প্রশ্ন ছিলো। হেনরি দলে আসায় সিয়ার্স থাকছেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে।

দলের পেস আক্রমণে সবচেয়ে অভিজ্ঞ টিম সাউদি। তিনি খেলতে যাচ্ছেন সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ট্রেন্ট বোল্ট খেলবেন পঞ্চম বিশ্বকাপ। বুড়ো আঙুলের চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা কনওয়েকে রাখা হয়েছে প্রথম পছন্দের কিপার ব্যাটার হিসেবে। স্কোয়াডে আছেন ফিন অ্যালেনও। জায়গা হয়নি টিম সেইফার্ট ও টম ব্ল্যান্ডেলের।

দলে আছেন অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েল। তিনি সম্প্রতি পাকিস্তান সফরে দ্বিতীয় সারির স্কোয়াডকে নেতৃত্ব দেন। অনভিজ্ঞ দল নিয়েও পাকিস্তানের মাঠে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছে কিউইরা। পেস অলরাউন্ডার হিসেবে দলে আছেন জিমি নিশাম ও ড্যারেল মিচেলও। এছাড়া গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, মার্ক চাপম্যানরা থাকছেন স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে। বিশ্বকাপ খেলতে ২৩ মে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে নিউজিল্যান্ড দল। ৭ জুন গায়ানায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ।

নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচীন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ শোধি ও টিম সাউদি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল