ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

৫ গোলে পায়ের জাদু দেখালেন মেসি

এবার ভিন্ন চরিত্রে হাজির হলেন লিওনেল মেসি। যেখানে গোল করে নয়, করিয়ে খুঁজে নিলেন আত্মতৃপ্তি। ইন্টার মায়ামির জার্সিতে
  • আপলোড সময় : ৫ মে ২০২৪, দুপুর ১১:১৪ সময়
  • আপডেট সময় : ৫ মে ২০২৪, দুপুর ১১:১৮ সময়
৫ গোলে পায়ের জাদু দেখালেন মেসি ছবি: সংগৃহীত
এবার ভিন্ন চরিত্রে হাজির হলেন লিওনেল মেসি। যেখানে গোল করে নয়, করিয়ে খুঁজে নিলেন আত্মতৃপ্তি। ইন্টার মায়ামির জার্সিতে যেন ভিন্ন এক আবহ তৈরি করলেন আর্জেন্টাইন জাদুকর। তার ছোঁয়ায় ফ্লোরিডা ভাসল গোলবন্যায়। রোববার ৫ মে ভোর সাড়ে ৫টায় এমএলএসের ম্যাচে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি। ম্যাচটিতে ৬-২ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে মায়ামি। দলটির হয়ে হ্যাটট্রিক গোল করেন  লুইস সুয়ারেজ, জোড়া গোল করেন মাতিয়াস রোজাস ও ১টি গোল করেন মেসি।



ম্যাচটিতে মেসি ১টি গোল করলেও প্রতিটা গোলে ছিল তার অবদান। অর্থাৎ মায়ামি যে ৬টি গোল পেয়েছে, সেখানে ১টি গোল সরাসরি মেসি করেছেন। আর বাকি ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। এ নিয়ে লিগের ১১ ম্যাচে ২৬টি অ্যাসিস্ট করলেন বিশ্বকাপজয়ী তারকা।

এ দিন প্রথম ৩০ মিনিট কোনো দলই গোলের দেখা পায়নি। আর এরপর থেকেই শুরু হয় একের পর এক গোল উৎসব। ম্যাচের লিড গোল পায় নিউইয়র্ক রেড বুলস। দলটির ফরোয়ার্ড দান্তে ভ্যানজির গোল করে বেশি সময় স্বস্তিতে থাকতে পারেননি। প্রথমার্ধের বিরতির পরে ৪৮ মিনিটে মেসির সহায়তায় সমতাসূচক গোল করেন মাতিয়াস।

মাতিয়াসকে দিয়ে গোল করিয়ে ৫০ মিনিটে নিজে গোল করেন মেসি। এরপরে ৬২ মিনিটে আবারো মাতিয়াসকে গোলের সুযোগ তৈরি করে দেন কাতার বিশ্বকাপজয়ী তারকা। ৬৮ মিনিট থেকে শুরু হয় মেসি-সুয়ারেজের উল্লাস। একে একে তিনটি গোল করে হ্যাটট্রিক করেন সুয়ারেজ। আর প্রতিটা গোলের পেছনে নায়কের ভূমিকা পালন করেন মেসি। খেলার শেষ দিকে পেনাল্টি থেকে আরও একটি গোল পায় নিউইয়র্ক। সব মিলিয়ে ৬-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল