ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

টি২০ বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে জাতীয় ক্রিকেট দল

এবারের টি২০ বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ তেমন কোনো উচ্চাশা নেই। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঢাকঢোল পিটিয়েই বলেছেন বেশি প্রত্যাশা
  • আপলোড সময় : ১৬ মে ২০২৪, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ১৬ মে ২০২৪, সকাল ৯:১৮ সময়
টি২০ বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে জাতীয় ক্রিকেট দল ছবি: সংগৃহীত
এবারের টি২০ বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ তেমন কোনো উচ্চাশা নেই। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ঢাকঢোল পিটিয়েই বলেছেন বেশি প্রত্যাশা না রাখতে। সেই প্রত্যাশা কমের মিশনেই গতকাল রাতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ এবং বিশ্বকাপ খেলতে গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দিয়েছে টাইগাররা। দলের স্কোয়াডে থাকা ক্রিকেটার, ট্রাভেলিং রিজার্ভ, টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফের সবাই ওই ফ্লাইটে করে আছেন যুক্তরাষ্ট্রের পথে।

আগামী ২ জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে এবারের টি২০ বিশ্বকাপ। আইসিসির এই মেগা আসরে অংশ নেয়ার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ২১, ২৩ ও ২৫ মে হবে সিরিজের ম্যাচগুলো। দেশ ছাড়ার আগে গতকাল রাতে পরিবার নিয়ে বিমানবন্দরে হাজির হন শান্ত-লিটনরা। যেখানে টাইগার সমর্থকদের ভিড়ের মুখে পড়তে হয়েছে তাদের। এ সময় কেউ তারকা ক্রিকেটারদের সঙ্গে সেলফির আবদার মিটিয়েছেন, আবার কেউবা শুভকামনা জানিয়েছেন বিশ্বকাপে ভালো পারফর্ম করার আশায়।

এর আগে, বুধবার দুপুরে মিরপুরে হয়ে বিশ্বকাপ দলের আনুষ্ঠানিক ফটোসেশন। পরে সংবাদ সম্মেলনে আসেন শান্ত ও হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেই সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে জানান, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া বেশ গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমেরিকায় বোধহয় আগে ম্যাচ খেলিনি। সেখানে খেলা সবার জন্য নতুন অভিজ্ঞতা। ঐখানকার কন্ডিশন ও আবহাওয়া, ভিন্ন টাইম জোন সবকিছুর সঙ্গেই মানিয়ে নেওয়া জরুরি। 

শান্ত চাপ কমাতে প্রত্যাশা না রাখার কথা বললেও হাথুরু বলেছেন, তিনি জিততে চান সব ম্যাচ, ‘আমরা সব ম্যাচই জিততে চাই। ওয়ার্ক লোডের কথা মাথায় রেখে মূল খেলোয়াড়দের বিশ্রাম দিতে হবে। শারীরিক ও মানসিক বিশ্রামের পাশাপাশি কন্ডিশনে মানিয়ে নেওয়ার দিকেই মূল মনোযোগ থাকবে। 
 
এছাড়া নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে অধিনায়ক শান্ত বলছিলেন, ‘বাংলাদেশের সবাই নিশ্চয়ই ভালো প্রত্যাশা করে, আমিও করি। আমার মনে হয়, আমরা যদি সুন্দরভাবে ছোট ছোট চিন্তা করে আগাই, তাহলে ভালো হবে। আমরা যে গ্রুপে আছি, সেটাকে খুব সহজ বলব না। গ্রুপ পর্বটা পার করতে পারলে ভালো হবে। এরপর দেখা যাবে। আশা তো করছি এবার ভালো কিছু হবে। প্রস্তুতি ও সমন্বয় মিলিয়ে মনে হচ্ছে, আমাদের দলটা খুব ভালো। তবে নির্দিষ্ট দিনে ভালো খেলাটা জরুরি। 

উল্লেখ্য, ২ জুন বিশ্বকাপ আসর শুরু হলেও, বাংলাদেশের অভিযান শুরু হবে ৭ জুন থেকে। যুক্তরাষ্ট্রের ডালাসে শান্তর দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরবর্তীতে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ।  
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল