ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করল অস্ট্রেলিয়া

আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট দল চূড়ান্ত করা হয়ে গিয়েছে। এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড
  • আপলোড সময় : ২১ মে ২০২৪, দুপুর ৪:৯ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৪, দুপুর ৪:৯ সময়
বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করল অস্ট্রেলিয়া ছবি : সংগৃহীত
আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট দল চূড়ান্ত করা হয়ে গিয়েছে। এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড নির্বাচন করা হয়েছে। এই স্কোয়াডই যে বিশ্বকাপ টুর্নামেন্ট খেলতে নামবে, সেটাও ফাইনাল হয়ে গিয়েছে। এবার রিজার্ভ ক্রিকেটার হিসেবে জ্যাক-ফ্রেজার ম্যাগার্ক এবং অলরাউন্ডার ম্যাট শর্টকে দলে নেওয়া হয়েছে।

ইতিপূর্বে যখন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল, সেই সময় জ্যাক-ফ্রেজার ম্যাগার্কের নাম কোথাও ছিল না। আইপিএলে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে নজর কেড়েছিলেন তিনি। যদিও বিশ্বকাপের মূল স্কোয়াডে সুযোগ না পাওয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছিল। এর মধ্যেই জানা যাচ্ছে, রিজার্ভ হিসেবে যাচ্ছেন ম্যাকগার্ক। ম্যাকগার্ক ছাড়াও নেওয়া হয়েছে ম্যাথিউ শর্টকে।

এ ছাড়া আগে ঘোষিত ১৫ সদস্যের দলে কোনো বদল হয়নি। ফলে স্টিভ স্মিথের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে নামছে অস্ট্রেলিয়া। বাদ জেসন বেহরেনডর্ফ এবং তানভির সাঙ্গাও।

আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক। আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। সেই দলে রয়েছেন অ্যাশটন আগার। যিনি শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২২ বিশ্বকাপে। দলে রয়েছেন মার্কাস স্টোয়নিস, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটাররাও।

আগামী ৫ জুন বার্বাডোজে ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর ৮ জুন তাদের ম্যাচ চিরপ্রতিদ্বন্দী ইংল্যান্ডের বিপক্ষে। এখনো চোট সারিয়ে পুরোপুরি ফিট নয় অজি অধিনায়ক মিচেল মার্শ। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া আশাবাদী ওয়েস্ট ইন্ডিজে ক্যাম্প চলাকালেই ফিট হয়ে যাবেন তিনি।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড : 
মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, মিচেল স্টার্ক, নাথান এলিস, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স।

রিজার্ভ : জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, ম্যাথিউ শর্ট। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল