ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

একশ রানও করতে পারল না শ্রীলঙ্কা

আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে আগুন ঝরালেন প্রোটিয়া পেসাররা। বিশেষ করে আনরিখ নরকিয়ে। এই ডানহাতি পেসারের সামনে
  • আপলোড সময় : ৪ জুন ২০২৪, দুপুর ১১:২৮ সময়
  • আপডেট সময় : ৪ জুন ২০২৪, দুপুর ১১:২৮ সময়
একশ রানও করতে পারল না শ্রীলঙ্কা ছবি : সংগৃহীত
আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে আগুন ঝরালেন প্রোটিয়া পেসাররা। বিশেষ করে আনরিখ নরকিয়ে। এই ডানহাতি পেসারের সামনে চোখে সর্ষে ফুল দেখেছে লঙ্কানরা।

উইকেটে যাওয়া-আসার সময়টুকুতে রীতিমতো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা ভানিন্দু হাসারাঙ্গার দলের! তাসের ঘরের মতো ভেঙে যাওয়া ব্যাটিং অর্ডারে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল দুজন। ফলে তিন অঙ্কের ঘরে পা দেবার আগেই অলআউট লঙ্কানরা।

সোমবার (৩ জুন) নিউইয়র্কে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ১ বলে ৭৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ১৯ রান করেছেন কুশল মেন্ডিস। প্রোটিয়াদের হয়ে ৪ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন নরকিয়ে।

আসরে প্রথমবার খেলতে নেমে শুরু থেকেই বেশ ভুগেছে শ্রীলঙ্কা। ইনিংসের চতুর্থ অভারে পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন ওটনেল ব্রাটম্যান। ৮ বলে ৩ রান করে ফেরেন নিশাঙ্কা। তিনে নেমে এগারো রানের বেশি করতে করতে পারেনি কামিন্দু মেন্ডিস।

এরপর হাসারাঙ্গা, সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালঙ্কাদের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। অ্যাঞ্জেলো ম্যাথিউস কিছুটা চেষ্টা করেছেন। তবে তিনি ১৬ রানের বেশি করতে পারেননি। শেষদিকে দাসুন শানাকাও ব্যর্থ হয়েছেন।

ব্যাটারদের এমন আসা-যাওয়ার মাঝে লম্বা সময় এক প্রান্ত আগলে রেখেছিলেন কুশল মেন্ডিস। তবে ৩০ বল খেলে ১৯ রানে ফিরেছেন এই উইকেটকিপার ব্যাটার।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল