ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বাংলাদেশের পাসপোর্টের জন্য হামজার আবেদন

বেশ কিছুদিন ধরেই বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরির লাল–সবুজ জার্সিতে খেলার বিষয়টি বেশ আলোচনায়। বাংলাদেশের হয়ে খেলতে
  • আপলোড সময় : ৬ জুন ২০২৪, সকাল ৮:৪৪ সময়
  • আপডেট সময় : ৬ জুন ২০২৪, সকাল ৮:৪৪ সময়
বাংলাদেশের পাসপোর্টের জন্য হামজার আবেদন ছবি : সংগৃহীত
বেশ কিছুদিন ধরেই বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরির লাল–সবুজ জার্সিতে খেলার বিষয়টি বেশ আলোচনায়। বাংলাদেশের হয়ে খেলতে হলে পাসপোর্ট প্রয়োজন। এ লক্ষ্যে বুধবার (৫ জুন) ইংল্যান্ডের লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের জন্য আবেদন করেছেন হামজা দেওয়ান চৌধুরি। 

বিষয়টি নিশ্চিত করে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘হামজা চৌধুরির মা আমাদের জানিয়েছেন যে আজ পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। হামজার পাসপোর্ট পেতে বাফুফের পক্ষ থেকে তার পরিবার ও বাংলাদেশের লন্ডন দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও প্রয়োজনীয় সহায়তা করা হবে।’ পাসপোর্ট করতে জন্ম নিবন্ধন প্রয়োজন। বাফুফে হামজার জন্ম নিবন্ধন প্রক্রিয়াতেও সহায়তা করেছিল।

হামজা তার মাকে নিয়ে গত দুই সপ্তাহ আগে পাসপোর্ট আবেদন করতে গিয়েছিলেন। সেই সময় বিড়ম্বনার শিকার হয়ে কাজ সম্পন্ন না করেই ফিরে গিয়েছিলেন এই ইংলিশ ফুটবলার। বিষয়টি বাফুফে অবহিত হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইংল্যান্ডের দূতাবাসে যোগাযোগ করেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। বাফুফের এই সহ-সভাপতি জাতীয় সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য।

বাফুফে যোগাযোগ করার পরপরই হামজার পরিবারের সঙ্গে ইংল্যান্ড দূতাবাস আলোচনা করে। হামজা ব্যক্তিগত সফরে তুরস্কে যাওয়ায় বেশ কিছুদিন পর আবার আবেদনে আগ্রহী হন। ইংল্যান্ডে ফিরে হামজা আজ লন্ডন দূতাবাসে গিয়েছিলেন। এদিন সম্পূর্ণ বিপরীত চিত্র দেখেছেন তিনি। হাইকমিশন সর্বোচ্চ আন্তরিকতা ও গুরুত্ব দিয়েছে হামজাকে। এমন পরিবেশ করে দিতে পেরে তৃপ্ত বাফুফেও, ‘হাইকমিশন ও হামজার পরিবার দুই পক্ষই বেশ সৌহাদ্যপূর্ণ ও সুন্দর পরিবেশে আজ কাজ সম্পন্ন করেছে।’

হামজার বাংলাদেশের পাসপোর্ট হওয়ার পরই তিনি জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারবেন না। আরও কিছু আনুষ্ঠানিকতা ও শর্ত পূরণ করতে হবে। হামজা ইংল্যান্ড যুব দলের হয়ে খেলায় বাফুফেকে ইংল্যান্ডের অনাপত্তিপত্র সংগ্রহ করতে হবে। ইংল্যান্ডের অনাপত্তিপত্র পাওয়ার পর আবেদন করতে হবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির সবুজ সংকেত মিললেই তখন হামজা চৌধুরি বাংলাদেশের হয়ে খেলার জন্য যোগ্য হবেন। ১১ জুন বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের খেলা শেষ। এরপর সেপ্টেম্বরে ফিফা উইন্ডো। বাফুফে চেষ্টা করছে সেপ্টেম্বর উইন্ডোতে হামজার গায়ে বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল