ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

ভারত-পাকিস্তানের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। এই টুর্নামেন্টের চলছে নিরবচ্ছিন্ন
  • আপলোড সময় : ৬ জুন ২০২৪, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ৬ জুন ২০২৪, দুপুর ২:৪৭ সময়
ভারত-পাকিস্তানের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ ছবি : সংগৃহীত
বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। এই টুর্নামেন্টের চলছে নিরবচ্ছিন্ন প্রস্তুতির কাজ।

আগামী বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে এই ত্রিদেশীয় সিরিজ। যে কারনে স্টেডিয়ামের উইকেট থেকে শুরু করে মাঠ, প্যাভিলিয়ন ও গ্যলারীর কাজ দ্রুত গতিতে চলছে। এই সিরিজে বাংলাদেশের সঙ্গে অংশ নেওয়ার কথা রয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের।

তাই আন্তর্জাতিক মানের ভেন্যু তৈরি করতে যা যা প্রয়োজন তার সবই করছে । ত্রিশ হাজার দর্শক ধারন ক্ষমতা সম্পন্ন এই ভেন্যুতে থাকবে সব ধরনের সুযোগ সুবিধা। ম্যাচ অফিসিয়াল, ড্রেসিং রুম, প্রেস বক্স, পাচঁতলা প্যাভিলিয়নসহ সব কিছুতেই থাকবে আধুনিকায়নের ছোয়া।

সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, টি-টোয়েন্টি, ওয়ানডে ও তিন দিনের তিনটি খেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে এই মাঠে। প্রতিষ্ঠার দীর্ঘ ৫৫ বছর পর দেশের দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপান্তরিত হতে যাচ্ছে।

এ বিষয়ে সাবেক ক্রিকেটার, প্রশিক্ষক ও বর্তমান জেলা ক্রিকেট টিমের ম্যনেজার মাহাবুবুর রহমান মনু বলেন, '১৯৬৬ সালে নির্মিত এই স্টেডিয়ামটিতে জাতীয় ও আন্তর্জাতিক খেলা বা ম্যাচ না হওয়ায় আক্ষেপ ছিল বরিশালের ক্রীড়া সংগঠকদের। আগামী বছরের সেপ্টেম্বরে বরিশাল ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশিয় সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছড়িয়ে পড়ার সাথে সাথে বরিশালের স্থানীয়রা দারুনভাবে উচ্ছ্বাসিত।'
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল