বাংলাদেশ আওয়ামী লীগ এর আগামী জাতীয় নির্বাচনী কর্মসূচী "রোড টু স্মার্ট বাংলাদেশ" এর আওতায় "স্মার্ট কার্যালয়" তৈরির কাজ চলছে। এরই ধারাবিাহিকতায় প্রতিটি সাংগঠনিক জেলা দপ্তরে "স্মার্ট কর্নার" স্থাপনের কাজ চলছে।
মঙ্গলবার (১৩ জুন) এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যালয়ের হল রুমে হয়ে গেল স্মার্ট কর্নার কর্মীদের প্রথম ব্যাচের প্রশিক্ষণ।
প্রশিক্ষণের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগ এর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মন্বয়ক কবির বিন আনোয়ার। প্রশিক্ষণ কর্মসূচিটি আওয়ামী এর গবেষণা প্রতিষ্টান সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন, সিআরআই এর সহায়তায় অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা পরিচালনা করেন প্রযুক্তিবীদ সুফি ফারুক ইবনে আবুবকর ও প্রকৌশলী তন্ময় আহমেদ। এছাড়া প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন - প্রকৌশলী তানভীর হাসান তালাশ, ইমরুল কায়েস ইমন, শুভ সাহা, আ ন ম রাশেদ, অপু প্লাসিড।

এ সময় কবীর বিন আনোয়ার বলেন, আমরা আওয়ামী লীগের তৃণমূলের সাথে কেন্দ্রের ভার্চুয়াল যোগাযোগের মাধ্যম হবে এই স্মার্ট কর্নার। আগামী নির্বাচনে স্মার্ট কর্নারের মাধ্যমেই সারাদেশে প্রচারণা টীম ম্যানেজমেন্ট করা হবে। প্রতিটি ভোটারের কাছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা পৌঁছাতে স্মার্ট কর্নার হবে একটি কার্যকরি মাধ্যম।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন