ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

ইংল্যান্ডকে রুখে দিয়ে ইতিহাসের পাতায় স্লোভেনিয়া

ফাইনাল হুইসেল বাজতেই শুরু হয় উৎসব। নীল উৎসব। সাদা জার্সি পরিহিত থ্রি লায়স্নদের রুখে ইতিহাস গড়া স্লোভেনিয়ার উচ্ছ্বাস
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ১০:১৮ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৪, দুপুর ১০:১৮ সময়
ইংল্যান্ডকে রুখে দিয়ে ইতিহাসের পাতায় স্লোভেনিয়া ছবি : সংগৃহীত
ফাইনাল হুইসেল বাজতেই শুরু হয় উৎসব। নীল উৎসব।  সাদা জার্সি পরিহিত থ্রি লায়স্নদের রুখে ইতিহাস গড়া স্লোভেনিয়ার উচ্ছ্বাস যেন থামার নয়। হ্যারি কেন-ফিল ফোডেনদের নিষ্প্রভ করে দেশটি নাম লেখায় ইতিহাসের পাতায়। 

কোলনে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের সমান ড্রতে ইউরোসহ যে কোনো বড় টুর্নামেন্টের নকআউট পর্বে প্রথমবারের মতো পা রাখে দ্য ড্রাগন্স খ্যাত স্লোভেনিয়া। 

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত ১টায় সি গ্রুপ থেকে মুখোমুখি হয় ইংল্যান্ড-স্লোভেনিয়া। মিসের মহড়ায় ম্যাচটি শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয়।

তিন ম্যাচ শেষে ১ জয়ে সর্বোচ্চ ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সমান ম্যাচে প্রত্যেকটিতে ড্র করে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্লোভেনিয়া। গ্রুপ পর্বের সেরা চারটি তৃতীয় স্থান বিবেচনায় দেশটি প্রথমবার শেষ ষোলোতে নাম লেখায়। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে ডেনমার্কও নাম লিখিয়ে শেষ ষোলোতে। 

প্রথমার্ধে বরাবরের মতো ইংলিশরা ছিল খাপছাড়া। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণের সুযোগ তৈরি করেন ফোডেন-রাইসরা। বুকাও সাকার বদলি হিসেবে নেমে দারুণ খেলেন পালমার। হ্যারি কেমনকে কিছুটা সাবলীল দেখা গেলেও তিনিও ছিলেন নিজের নামের ছায়া হয়ে। 

আক্রমণ, বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল ইংল্যান্ড। ১৬টি শটের পাশাপাশি ৭৪ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখেন কেনরা। অন্যদিকে মাত্র ৫টি শট নেওয়া স্লোভেনিয়া ইংল্যান্ডের আক্রমণ রোখায় ব্যস্ত ছিল বেশি। 

এবারের ইউরোতে সুবিধা করতে পারছে না ইংল্যান্ড। ৩টি ম্যাচের মধ্যে দুটিতে ড্র, ১টিতে জয়। ইউরোতে সবচেয়ে বেশি ড্র-য়ের তালিকায় দ্বিতীয় স্থানে আছে তারা। থ্রি লায়ন্সদের ড্র ৭টি ম্যাচে। ৪৮ ম্যাচে ৮টি ড্র নিয়ে প্রথম স্থানে ইতালি।

ড্র-তে স্লোভেনিয়া দারুণ কীর্তি গড়েছে। ইউরোতে খেলা তাদের ৮৩ শতাংশ ম্যাচই ড্র হয়েছে। এমন কীর্তি আর কোনো দলের নেই। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’