ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

সৌদি আরবের সড়কে ঝরলো সাতকানিয়ার দুই প্রাণ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের সাতকানিয়ার দুই যুবক। এই দূর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৯
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৪, দুপুর ২:১০ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৪, দুপুর ২:১০ সময়
সৌদি আরবের সড়কে ঝরলো সাতকানিয়ার দুই প্রাণ ছবি : সংগৃহীত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের সাতকানিয়ার দুই যুবক। এই দূর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৯ জুন) সৌদির স্থানীয় সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ২টা) জেদ্দা-মদিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
দূর্ঘটনায় নিহতরা হলেন, সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মাঝের দোকান এলাকার মিয়ার বরপাড়ার নুর আহমেদর ছেলে মোহাম্মদ মহিউদ্দিন (৩০) ও একই এলাকার আব্দুল করিমের ছেলে মোহাম্মদ তারেক (২৭)।

মাদার্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু নাঈম মো. সেলিম বলেন, মহি উদ্দিন মদিনায় খেঁজুর বাগানে কাজ করতেন। আর তারেক একটি কাপড়ের দোকানে কাজ করতেন। শুনেছি তারা দুজন তাদের বন্ধু মনছুরের গাড়িতে করে জেদ্দা ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মহিউদ্দিন ও তারেক নিহত হয় এবং মনসুর আহত হয় বলে জানা গেছে।

খবর পেয়ে সৌদি পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনের মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় আহত মনছুরকে উদ্ধার করে জেদ্দার কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে নিহতদের লাশ দেশে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’