ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় বহুল প্রতীক্ষিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই) কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল
  • আপলোড সময় : ৪ জুলাই ২০২৪, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ৪ জুলাই ২০২৪, সকাল ৯:৪৭ সময়
মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় বহুল প্রতীক্ষিত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই) কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে অবস্থিত  আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপ্যাট সার্ভিসেস লিঃ এর অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। উক্ত মত বিনিময় সভার সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসান।  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিশেষ অতিথি তার বক্তৃতায় বলেন, দীর্ঘদিন প্রবাসে থাকায় অনেকে এনআইডি করতে পারেননি। এনআইডি না থাকায় তারা নানা সমস্যার সম্মুখীন হন। মালয়েশিয়ায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের কথা বিবেচনা করে মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বলেন, বিশ্বের ৪০ টি দেশে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা আছে বাংলাদেশ নির্বাচন কমিশনের। এর ধারাবাহিকতায় মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম শুরু হলো। 

এ সময় অশোক কুমার দেবনাথ প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন। 

সভাপতির বক্তৃতার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে হাইকমিশনার মোঃ শামীম আহসান বলেন, বঙ্গবন্ধু একটি স্বাধীন দেশ উপহার দিয়ে বিশ্বের বুকে জাতি হিসেবে আমাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। এনআইডি সে মর্যাদার পরিচয় বহন করে। এনআইডি কার্যক্রম মালয়েশিয়ায় শুরু করার জন্য হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানান। 

তিনি বলেন, ইতোমধ্যে মালয়েশিয়ায় এনআইডি কার্যক্রম সফলভাবে নিষ্পন্ন করার লক্ষ্যে ‘কারিগরি যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণ’ কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীগণ এনআইডি কার্যক্রম বিষয়ে দক্ষতা অর্জন করেছে। হাইকমিশন এনআইডি সেবা দিতে এখন সম্পূর্ণভাবে প্রস্তুত। এ কার্যক্রমকে সফল করতে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন হাইকমিশনার।

মালয়েশিয়ায় সুচারুরূপে এনআইডি কার্যক্রম সম্পন্ন করার দৃঢ় অংগীকার ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, এক্সপ্যাট সার্ভিসেস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি, সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী সাংবাদিক, নির্বাচন কমিশন সচিবালয়ের প্রতিনিধিদল এবং হাইকমিশন ও এক্সপ্যাট সার্ভিসেস লিঃ এর  কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’