ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

কানাডাকে টাইব্রেকারে হারিয়ে কোপায় তৃতীয় উরুগুয়ে

কানাডাকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন করেছে উরুগুয়ে। মূল সময়ের খেলা ২-২ গোলে শেষ হওয়ার পর
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৪, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৪, সকাল ৯:১৯ সময়
কানাডাকে টাইব্রেকারে হারিয়ে কোপায় তৃতীয় উরুগুয়ে ছবি : সংগৃহীত
কানাডাকে টাইব্রেকারে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন করেছে উরুগুয়ে। মূল সময়ের খেলা ২-২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পেয়েছে উরুগুয়ে।

ম্যাচের শুরুতে দারুণ খেলছিল উরুগুয়ে। কানাডার ওপর নিয়মিত চাপ সৃষ্টি করতে থাকে তারা। গোলও পেয়ে যায় দ্রুত। কর্নার থেকে রদ্রিগো বেনতাঙ্কুর লক্ষ্যভেদ করেন। তবে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নেয় কানাডা।

সেই ধারাবাহিকতায় কর্নার থেকে ২২ মিনিটে গোল শোধ করে কানাডা। এবার স্কোরশিটে নাম তোলেন ইসমাইল কোনে। একটু পরই উরুগুয়ের পেলিস্ট্রি বল জালে জড়ান। তবে অফসাইডে তা বাতিল হয়। প্রথমার্ধের বাকি সময়ে আর গোল হয়নি।

ম্যাচের ৮০ মিনিটে গোল করে কানাডাকে জয়ের স্বপ্ন দেখান জনাথন ডেভিড। নির্ধারিত সময় শেষেও এগিয়ে ছিল তারা। প্রায় নিশ্চিত জিততে যাওয়া ম্যাচে শেষ মুহূর্তের ভুলে গোল খেয়ে বসে তারা। যেখানে অতিরিক্ত সময়ে উরুগুয়ের ত্রাতা হয়ে দাঁড়ান লুইস সুয়ারেজ।

পাঁচ মিনিট অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে দারুণ ক্ষিপ্রতায় গোল করেন সুয়ারেজ। ফলে ম্যাচ চলে যায় টাইব্রেকারে। সেখানে উরুগুয়ের চারজনের সবাই লক্ষ্যভেদ করলেও কানাডা দুটি মিস করে। এতেই নিশ্চিত হয় সুয়ারেজদের জয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল