ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

কোপায় সেরা গোলরক্ষক এমি, সেরা খেলোয়াড় হামেস

কোপা আমেরিকা ২০২৪ এ সেরা খেলয়ারের পুরষ্কার জিতলেন কলম্বিয়ার হামেসদ রদ্রিগেজ ও সেরা গোলরক্ষক এর পুরষ্কার জিতলেন আর্জেন্টিনার
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৪, দুপুর ৩:৫৮ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৪, দুপুর ৩:৫৮ সময়
কোপায় সেরা গোলরক্ষক এমি, সেরা খেলোয়াড় হামেস ছবি : সংগৃহীত
কোপা আমেরিকা ২০২৪ এ সেরা খেলয়ারের পুরষ্কার জিতলেন কলম্বিয়ার হামেসদ রদ্রিগেজ ও সেরা গোলরক্ষক এর পুরষ্কার জিতলেন  আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ। ১৮ জুলাই রাতে ১-০ গোলে কলম্বিয়াকে হারিয়ে ট্রফি জিতে নিলো আর্জেন্টিনা, ফাইনালে ম্যাচ সেরা পুরষ্কার পেলেন আরেক আর্জেন্টাইন লাওতারো মার্তিনেজ। 

বিদায়ী ম্যাচে ডি মারিয়া অধিনায়কের দায়িত্ব নিয়ে খেলেছেন নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ। তবে ম্যাচের ফল এনে দিলেন তিন বদলি খেলোয়াড়। লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো আর লাউতারো মার্টিনেজ নেমেছিলেন একসঙ্গে ৯৭ মিনিটে। 

ম্যাচের ফল ঘোরালেন সেই তিনজনই। লিয়ান্দ্রো পারেদেস দুর্দান্ত ট্যাকেলে বল জিতলেন, জিওভানি লো সেলসো দিলেন থ্রু পাস। আর সেখান থেকে লাউতারো মার্টিনেজের অসামান্য গোল। টুর্নামেন্টের ফাইনালে গোল করে লাউতারো আদায় করলেন নিজের ৫ম গোল। আর এরই সুবাদে সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট পুরস্কার নিজের করে নিলেন এই স্ট্রাইকার। ইতালিয়ান সিরিআর পর এবার কোপা আমেরিকাতেও হলেন সর্বোচ্চ গোলদাতা। 

গোল্ডেন গ্লাভস বা সেরা গোলরক্ষকের পুরস্কার গিয়েছে এমিলিয়ানো মার্তিনেজের হাতে। আসরে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে জিতিয়েছেন টাইব্রেকার। ফাইনালে চাপের মুখে দিয়েছেন একের পর এক সেইভ। পুরো আসর মিলিয়ে কোয়ার্টার ফাইনালে কেবল এক ম্যাচেই গোল হজম করেছেন তিনি। এর আগের কোপা আমেরিকা এবং বিশ্বকাপেও তিনিই ছিলেন সেরা গোলরক্ষক। 

অশ্রুভেজা চোখে বিদায়বেলায় যা বললেন ডি মারিয়া আর্জেন্টিনার ইতিহাস গড়া জয়, কোপার শিরোপা মেসিদের তবে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার যায়নি আর্জেন্টাইনদের কাছে। পেয়েছেন কলম্বিয়ার হামেস রদ্রিগেজ। আসরে ৬ অ্যাসিস্ট করেছেন। ভেঙ্গেছেন লিওনেল মেসির এক আসরে ৫ অ্যাসিস্ট করার রেকর্ড। করেছেন ১ গোলও। নেস্টর লরেঞ্জোর অধীনে নিজেকে নতুন করে ফিরে পেয়েছেন ৩৩ বছরের এই অ্যাটাকার। দল হারলেও ব্যক্তিগত পুরস্কার ঠিকই নিজের করে নিয়েছেন তিনি। 

মার্কিন যুক্তরাষ্ট্রে ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হারের পর কেঁদেছিলেন হারের আক্ষেপে। এবার মেসি কাঁদলেন মাঠ ছেড়ে উঠে যাওয়ার ক্ষণে। কোপা আমেরিকায় নিশ্চিতভাবেই নিজের শেষ ম্যাচ খেলেছেন তিনি। তবে ইনজুরির কারণে নিজের এই ফাইনাল ম্যাচটা শেষ করা হয়নি। ৬৩ মিনিটে চোটের কারণে পড়ে গিয়েছিলেন। আর ৬৬ মিনিটে মাঠই ছাড়তে হলো তাকে। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল