ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

দরজা ভেঙে নুরের বাসা থেকে ইয়ামিনকে তুলে নেওয়ার অভিযোগ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বাসা থেকে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৩, দুপুর ১০:১৬ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৩, দুপুর ১০:১৮ সময়
দরজা ভেঙে নুরের বাসা থেকে ইয়ামিনকে তুলে নেওয়ার অভিযোগ ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বাসা থেকে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (১ আগস্ট) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ফেসবুক থেকে লাইভে যান নুর। সেখানে তিনি বলেন, মধ্যরাতে তার বাসায় ডিবি হানা দিয়েছে। পরে নূরের বাসার দরজা ভেঙে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে যায় ডিবি।

ভিপি নুর তার ফেসবুক লাইভে এসে বলেন, আমার দুই মাস ও সাড়ে তিন বছরের ছোটো দুটো বাচ্চা পুলিশের এ তাণ্ডবে ভীত-সন্ত্রস্ত্র হয়ে পড়ে।

নুর অভিযোগ করেন, রাতে আমার বাসায় মতিঝিল জোনের ডিবির ডিসি পরিচয়ে যিনি এসেছিলেন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। ডিএমপি কমিশনার তথা পুলিশপ্রধানকে বলব সকালে ওনার ডোপ টেস্ট করান, তিনি যে মদ্যপ ছিল তার প্রমাণ পাওয়া যাবে। এর আগে পরিমণির মামলা তদন্ত করতে তার সাথে সাকলায়েনের কাণ্ড তো সবাই দেখেছেন।

তিনি বলেন, আমাদের ছাত্ররা যখন সরকার পতন আন্দোলনে ঐক্যবদ্ধ তখনই প্রশাসন নানাভাবে হুমকি দিচ্ছে।

বুয়েটের ২৪ জন ছাত্র গ্রেপ্তারের ঘটনায় আজ বিকেলে আমাদের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছে ছাত্র অধিকার পরিষদ। তাই আন্দোলনকে প্রভাবিত করতেই এ রাতের অন্ধকারে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে তুলে নিয়ে গেছেন তারা।

এর আগে মঙ্গলবার (১ আগস্ট) এক বিবৃতিতে নুর বলেন, বিরোধী দলসমূহের চলমান ‘সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু নির্বাচনের ১ দফার আন্দোল’ গত ৩০ জুলাই সমর্থন করে বৃহত্তর ছাত্র ঐক্যের ঘোষণা দেওয়ার পর থেকেই ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে অপরিচিত বিদেশি মোবাইল নাম্বার ও সরাসরি প্রশাসনের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছিল। তার গ্রামের বাড়িতে একাধিকবার পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকেরা গিয়ে তল্লাশি চালিয়েছিল পরিবারকে হুমকি প্রদান করেছিল।

তিনি আরও বলেন ২৯ জুলাই শনিবার বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ সমাবেশে হামলা, গ্রেপ্তার ও বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ ৩৪ জনকে টাঙ্গুয়ার হাওর থেকে অন্যায়ভাবে গ্রেপ্তার ও কারাগারে প্রেরণের প্রতিবাদে বুধবার বিকাল ৪টায় ঢাবির রাজু ভাস্কর্যে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে ছাত্র অধিকার পরিষদ। এ কারণে মঙ্গলবার সন্ধ্যায় বিন ইয়ামিন মোল্লাকে তুলে আনতে পল্টনে ডিবির তৎপরতা দেখা গিয়েছিল, ইয়ামিন এখন আমার বাসায়।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ জানান, ডিবি চলে যাওয়ার সময় বাসার সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিয়ে যায়। এর আগে রাত ১০টার দিকে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে রায়েরবাগ থেকে সাদা পোশাকে কয়েকজন তুলে নিয়ে যায়। অন্যদিকে রাত ৮টায় মোহাম্মাদপুর থেকে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার বাবাকেও তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। বিন ইয়ামিন মোল্লার বাবাকে তুলে নিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর ভোর ৪টায় ছেড়ে দেয় ডিবি।

আবু হানিফ বলেন, আমরা মনে করি চলমান সরকারবিরোধী আন্দোলন থেকে গণঅধিকার পরিষদ কে দূরে রাখতেই মূলত সরকার নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। আমাদের কথা পরিষ্কার এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত গণঅধিকার পরিষদ রাজপথে থাকবে। এতে যদি আমাদের জীবনও দিতে হয় তবুও পিছপা হবো না।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের ৪ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লাকে গ্রেপ্তার করেছিল গোয়েন্দা পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’