ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া মেডিকেল বোর্ডের ‘নিবিড় পর্যবেক্ষণে’ রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। শারীরিক নানা জটিলতার
  • আপলোড সময় : ১৪ আগস্ট ২০২৩, দুপুর ১২:৩৬ সময়
  • আপডেট সময় : ১৪ আগস্ট ২০২৩, দুপুর ১২:৩৬ সময়
এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া ফাইল ছবি
এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া মেডিকেল বোর্ডের ‘নিবিড় পর্যবেক্ষণে’ রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। শারীরিক নানা জটিলতার কারণে ১০ ওই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (১৩ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। 

তিনি বলেন, ম্যাডাম কেবিনেই চিকিৎসা নিচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা সবসময় মনিটর করছেন।  

এর আগে ১০ আগস্ট গুলশানের বাসা ফিরোজায় খালেদা জিয়ার অসুস্থতা বেড়ে গেলে এভারকেয়ার হাসপাতাল মেডিকেল বোর্ড স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়।
৭৮ বছর বয়সি খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।

এর আগে গত জুন মাসেও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সে সময় পাঁচ দিন তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল।

২০২১ সালের এপ্রিলে কোভিডে আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার নানা অসুস্থতার কারণে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

গত বছর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। পরে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তার হৃৎপিণ্ডে স্টেন্ট বসানো হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’