ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

সংস্কার শেষ পর্যায়ে, এখনই নির্বাচনের প্রয়োজন : ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশের ৭৫ ভাগ মানুষ এখন নির্বাচন চায়। আর নির্বাচন বিলম্বিত নয়,
  • আপলোড সময় : ৭ মে ২০২৫, বিকাল ৫:৫৭ সময়
  • আপডেট সময় : ৭ মে ২০২৫, বিকাল ৫:৫৭ সময়
সংস্কার শেষ পর্যায়ে, এখনই নির্বাচনের প্রয়োজন : ফারুক ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশের ৭৫ ভাগ মানুষ এখন নির্বাচন চায়। আর নির্বাচন বিলম্বিত নয়, এখনই নির্বাচনের প্রয়োজন। আর সংস্কারও শেষ পর্যায়ে।

বুধবার (৭ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ এবং সংসদ নির্বাচনের আগে আওয়ামী মাফিয়া অবৈধ অস্ত্র ব্যবহারকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতীকী অবস্থানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূসকে উদ্দেশ্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনি যদি একটি সুষ্ঠু ভোট করে দিতে পারেন, তাহলে দেশের মানুষ তার পছন্দের দলকে ভোট দিয়ে সংসদে নিয়ে যাবে। সেই সংসদে ৩১ দফা দাবি পূর্ণ বাস্তবায়ন করে দেশ পরিচালিত হবে।

তিনি বলেন, রাখাইনকে মানবিক করিডোর না দিয়ে, তাদেরকে মানবিকভাবে সহায়তা করার শক্তি বাংলাদেশের আছে। ইতোপূর্বে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে সুনাম অর্জন করেছে। বিগত ১৬ বছরে আওয়ামী লীগ ও তাদের নেতারা বাংলাদেশের যে সম্পদ লুট করেছে, যদি এ সরকার চেষ্টা করে এই সম্পদগুলো উদ্ধার করে রাখাইনের জন্য একটা দ্বীপ রাষ্ট্র কিনে নিতে পারেন। কিন্তু বাংলাদেশে এমন সমস্যা সৃষ্টি করা যাবে না, যাতে আমরা আবারও কোনো ষড়যন্ত্রে পড়ে যাই। আবারও যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আন্দোলন করতে না হয়।

করিডোর ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানিয়ে ফারুক বলেন, বিচার বিবেচনা করে যে দল আপনার অধীনে নির্বাচনে অংশ নিয়ে সরকার গঠন করবে, সেই সরকারকে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

জাতীয় নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মো. সোলায়মান তালুকদারের সঞ্চালনায় এবং সভাপতি ডা. মাইনুল ইসলাম বাদল তালুকদারের সভাপতিত্বে প্রতীকী অবস্থানে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন অর রশিদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল