ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

যুদ্ধবিরতির পর ভারতের অমৃতসরে লাল সংকেত জারি

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও, পাকিস্তান এখনও ভারতের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছে নয়াদিল্লি।
  • আপলোড সময় : ১১ মে ২০২৫, দুপুর ১০:৩৪ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৫, দুপুর ১০:৩৪ সময়
যুদ্ধবিরতির পর ভারতের অমৃতসরে লাল সংকেত জারি ছবি : সংগৃহীত
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও, পাকিস্তান এখনও ভারতের ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছে নয়াদিল্লি। সম্প্রতি পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে একাধিক বিস্ফোরণের ঘটনায় সেই অভিযোগ আরও দৃঢ় হয়েছে।

শুক্রবার (৯ মে) রাতের দিকে অমৃতসরে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। জারি করা হয় ‘লাল সতর্কতা’ এবং বন্ধ করে দেওয়া হয় পুরো শহরের বিদ্যুৎ সংযোগ। দীর্ঘ কয়েক ঘণ্টার ব্ল্যাকআউটের পর ভোর ৫টার দিকে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়।

রোববার (১১ মে) সকালে এক বিবৃতিতে অমৃতসরের জেলা প্রশাসক বলেন, “শহরবাসীর ভোগান্তি বিবেচনা করে আমরা বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করছি। তবে সবাইকে সতর্ক থাকতে হবে। এখনো বিপদের সম্ভাবনা পুরোপুরি কেটে যায়নি। তাই অনুরোধ করব, অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না এবং জানালার কাছেও না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”

এর আগে জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছিল। প্রায় দুই সপ্তাহ ধরে চলা এই উত্তেজনার প্রেক্ষিতে শনিবার (১০ মে) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে ভারতীয় কর্মকর্তাদের দাবি, যুদ্ধবিরতির পরও পাকিস্তান সীমান্ত লঙ্ঘন করে হামলা চালাচ্ছে।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানান, পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারতীয় সশস্ত্র বাহিনী। অপরদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের এসব অভিযোগকে অস্বীকার করেছেন।

সূত্র: এএনআই
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল